দোলের দিন ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া ৩ জনের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

দোলের দিন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান করতে নেমে নদীতে তলিয়ে গেলেন চার জান। এদের মধ্যে তিন জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ এক। ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল সকলে।

Advertisement
দোলের দিন ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া ৩ জনের দেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১প্রতীকি ছবি

দোলের  দিন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান করতে নেমে নদীতে তলিয়ে গেলেন চার জান। এদের মধ্যে তিন জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ এক। ভাটপাড়ার  বলরাম সরকার গঙ্গার ঘাটে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল সকলে। 

হুগলি নদীতে স্নান করার সময় চারজন নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার বিকেলে ভাটপাড়া পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বলরাম সরকার ঘাটে এই ঘটনা ঘটে। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে একজনের সন্ধান অব্যাহত রয়েছে। নিহতদের নাম সৈকত নন্দী (৩২), সৌরভ নন্দী (২৭) এবং বলরাম সরকার, তারা সকলেই ভাটপাড়ার মাদরাল গভর্নমেন্ট কলোনির বাসিন্দা। 

এই তিন ব্যক্তি নদীতে স্নান করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন এবং তীব্র স্রোতে ভেসে যান বলে জানা গেছে। চতুর্থ ব্যক্তি তাদের উদ্ধারের চেষ্টায় নদীতে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তাকেও ভেসে যেতে হয় বলে পুলিশ জানিয়েছে। ডুবুরিদের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। কাজ করছে NDRF টিম। বোট নিয়ে গঙ্গায় চলছে খোঁজ। রয়েছে ভাটপাড়া থানার পুলিশ। একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। চতুর্থ নিখোঁজ ব্যক্তির সন্ধানের চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোটা ঘটনার জানাজানি হতেই এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। আসেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, কাউন্সিলর গোপাল রাউ, এসিপি জগদ্দল বিশ্বজিৎ পাত্র ও ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্যান্য আ ব্যক্তিরা। চারজন একসঙ্গে  গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 

POST A COMMENT
Advertisement