গঙ্গায় তলিয়ে যাচ্ছেন যুবক (ছবি: নিজস্ব)রিলের নেশা যে কতটা সর্বনাশা, সেটা আবারও প্রমাণিত হল! জানলে অবাক হয়ে যাবেন, হাওড়ায় রিল বানানোর সময় গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। তারপর থেকেই নিখোঁজ সে। এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। নিখোঁজ যুবকের নাম মহম্মদ তৌহিদ আক্রম। তাঁর বয়স ৩০। তিনি হাওড়ার শিবপুর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, রামকৃষ্ণপুর ঘাটে রিল বানাচ্ছিলেন এই যুবক। সেই সময় কোনওভাবে গঙ্গার জলে তলিয়ে যান তিনি। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
যতদূর খবর, নিখোঁজ যুবকের খোঁজে ঘটনাস্থলে পৌঁছেছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। তাঁকে খুঁজে বের করার কাজ চলছে। সেই মতো গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। জোরকদমে চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান।
ঘটনার পর থেকেই ঘাট এলাকায় জমে গিয়েছে ভিড়। তবে খবরটি লেখা পর্যন্ত নিখোঁজ যুবকের কোনও সন্ধান মেলেনি। উদ্ধারকারী দল লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে। এখন দেখার কখন উদ্ধার করা যায় তৌহিদকে।
রিল নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা
এখন ইনস্টাগ্রাম, ফেসবুক রিলসের যুগ। লাভ, লাইক, শেয়ারের দিওয়ানা অনেকেই। সেই কারণে নিয়মিত রিল বানানোর কাজটাও অনেকেই করে চলেছেন। আর সেটা বানিতে গিয়েই বিপদের শেষ থাকে না। অনেক সময় ঝুঁকি নিয়ে রিল বানাতে গিয়ে বিপদের মুখে পড়তে হয়। আর এমন ঘটনা হামেশাই ঘটছে। রিল বানাতে গিয়ে বড়সড় বিপদ হচ্ছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, রিল বানানোর নেশাকে কন্ট্রোলে রাখা দরকার। এটা করতে গিয়ে এমন কোনও কাজ করা উচিত নয়, যার থেকে জীবনে বড়সড় সমস্যা তৈরি হয়। বরং রিল করতে হলে সাবধানতা বজায় রাখতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এমন কোনও পদক্ষেপ নেওয়া যাবে না, যেটা জীবনকে বিপন্ন করে তোলে।
আর বিশেষজ্ঞরা এই ধরনের কথা নিয়মিত বলার পরও সচেতনতা বাড়ছে কই। প্রায়দিনই রিলস বানাতে গিয়ে বিপদের মুখে পড়ার খবর সামনে আসছে। আর এমনই একটা ঘটনা ঘটল হাওড়ায়। সেখানে এক ব্যক্তি রিলস বানাতে গিয়ে তলিয়ে গেলেন গঙ্গায়। এখনও খোঁজ মেলনি তাঁর। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে গিয়ে দাঁড়ায়।