Bomb Scare: আসানসোলের পর কলকাতা দায়রা আদালতেও বোমাতঙ্ক, চলছে জোর তল্লাশি

আসানসোলের পর এবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল কলকাতাতেও। কলকাতার নগর ও দায়রা আদালত বোমা হুমকি পেয়েছে। এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল আসে। সেখানে লেখা ছিল যে কোর্টের ভিতরেই বোমা রয়েছে। তারপরই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং তদন্তকারী দল। তারপর থেকেই চলছে তল্লাশি। তবে এখনও কোর্টে বোমা পাওয়া যায়নি বলে খবর। 

Advertisement
আসানসোলের পর কলকাতা দায়রা আদালতেও বোমাতঙ্ক, চলছে জোর তল্লাশিআসানসোলে বোমাতঙ্ক
হাইলাইটস
  • আসানসোলের পর এবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল কলকাতাতেও
  • কলকাতার নগর ও দায়রা আদালত বোমা হুমকি পেয়েছে
  • এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল আসে

আসানসোলের পর এবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল কলকাতাতেও। কলকাতার নগর ও দায়রা আদালত বোমা হুমকি পেয়েছে। এ দিন আদালতের কর্মকর্তাদের কাছে হুমকি ইমেল আসে বলে খবর। সেখানে লেখা ছিল যে কোর্টের ভিতরেই বোমা রয়েছে। তারপরই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং তদন্তকারী দল। শুরু হয়ে যায় তল্লাশি। তবে এখনও কোর্টে বোমা পাওয়া যায়নি বলে খবর। তবে এই খবরে ভয় ছড়িয়ে পড়েছে এলাকায়।  

ও দিকে আবার আসানসোল আদালতেও আজ সকালে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর চাউর হতেই কোর্ট চত্ত্বরে হুলস্থূল পড়ে যায়। সেখানে উপস্থিত আইনজীবী, বিচারক এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই খবর পাওয়ার পরই সেখানে পৌঁছে যায় পুলিশ। এমনকী অন্যান্য নিরাপত্তা বাহিনীও সেখানে উপস্থিত হয়। তারপরই জরুরি ভিত্তিতে গোটা আদালত বিল্ডিং খালি করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। চলছে তল্লাশি।

সূত্রের খবর, বোমা থাকার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছে যায় পুলিশ। তাঁরা তল্লাশি শুরু করে। পুলিশ আশপাশের এলাকা ঘিরে ফেলেছে। বোম্ব স্কোয়াড চালাচ্ছে তল্লাশি। পাশাপাশি মাইকিং করছে পুলিশ। তাঁরা জায়গাটা ছেড়ে চলে যাওয়ার আবেদন করছে।

আধিকারিকদের তরফে জানান হয়েছে যে, তল্লাশিতে কোনও খামতি রাখা হচ্ছে না। আদালত চত্ত্বরের সব জায়গায় চলছে বোমা খোঁজার কাজ। কিন্তু এখনও কিছু মেলেনি। তাই আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছেন, তা খোঁজার চেষ্ট চলছে। সেই সম্পর্কে কিছু জানা গেলেই পুলিশের তরফে জানান বলে ঘোষণা করা হয়েছে।

 

POST A COMMENT
Advertisement