Nepal : নেপালে বিপর্যয়ের পরই যোগাযোগ বিচ্ছিন্ন, হড়পা বানে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

তপোবন সিটির বাসিন্দা গৌতম অধিকারী জানান, মানস সরোবর যাত্রাকে কেন্দ্র করে ওই দম্পতি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। তিনি অরিন্দমকে ফোন করেছিলেন। ফোন বেজে গেলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Advertisement
নেপালে বিপর্যয়ের পরই যোগাযোগ বিচ্ছিন্ন, হড়পা বানে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি নেপালে নিখোঁজ দম্পতি
হাইলাইটস
  • গত ২১ অগাস্ট এক বেসরকারি ভ্রমণ সংস্থার উদ্যোতে মানস সরোবর ভ্রমণে বেরিয়েছিল ওই দম্পতি
  • তাঁদের যাত্রাপথের মধ্যেই নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল

নেপালে হড়পা বানের পর থেকে নিখোঁজ দুর্গাপুরের তপোবন সিটির দম্পতি। তাঁদের নাম মৌসুমি গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। নেপালের প্রাকৃতিক দুর্যোগের আগে তাঁদের সঙ্গে যোগাযোগ ছিল পরিবারের সদস্যদের। তবে বন্যার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার জেরে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। 

গত ২১ অগাস্ট এক বেসরকারি ভ্রমণ সংস্থার উদ্যোতে মানস সরোবর ভ্রমণে বেরিয়েছিল ওই দম্পতি। তাঁদের যাত্রাপথের মধ্যেই নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোট ৩৬ জন পর্যটক একসঙ্গে বেরিয়েছিলেন। এর মধ্যে দুর্গাপুরের ৫ থেকে ৬ জন ছিলেন। 

প্রতিবেশীদের দাবি, বুধবার রাত পর্যন্ত মৌসুমি ও অরিন্দম তাঁদের মেয়ের সঙ্গে কথা বলেছিলেন। এরপর থেকে আর যোগাযোগ হয়নি। 

তপোবন সিটির বাসিন্দা গৌতম অধিকারী জানান, মানস সরোবর যাত্রাকে কেন্দ্র করে ওই দম্পতি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। তিনি অরিন্দমকে ফোন করেছিলেন। ফোন বেজে গেলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রাথমিকভাবে প্রতিবেশীরা ধারণা করেছিলেন, দুর্গম এলাকায় নেটওয়ার্কজনিত সমস্যার কারণে এমনটা হতে পারে। তবে দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর উদ্বেগ আরও বেড়ে যায়।

আর এক প্রতিবেশী ও অরিন্দমের প্রাক্তন সহকর্মী অনুপ বন্দ্যোপাধ্যায় জানান, দুর্যোগের খবর পাওয়ার পর থেকে তিনি বারবার ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই দম্পতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি।

প্রতিবেশীদের দাবি, কৈলাসের দিকে যাত্রার আগে ওই দম্পতির নেপালের স্যাবরুবেসি এলাকার মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল। বুধবার তাঁদের পরবর্তী পর্যায়ের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তিব্বত সীমান্তের কাছাকাছি এলাকায় মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক দুর্যোগের খবর আসার পর তাঁদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই ঘটনার পর পুলিশ তপোবন সিটিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে ওই দম্পতির ভ্রমণের পরিকল্পনা, যাত্রাপথ ও সম্ভাব্য অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করে। তবে তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, নেপালের হড়পা বানে নিখোঁজ ভারতীয়দের মধ্যে অনেকে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। কলকাতারই রয়েছেন ৩০ থেকে ৩২ জন। অন্যদিকে, হুগলির আরামবাগ থেকে যাওয়া আরও ৬৫ জন পর্যটক নেপালের চেতনপার্ক এলাকায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের পরিবারের সঙ্গে অবশ্য যোগাযোগ রয়েছে। 

POST A COMMENT
Advertisement