Tulu Mondal and Anubrata Mondal: বীরভূমের 'পাথরসম্রাট' টুলুর সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিলেন অনুব্রত? জবাবে মামলার হুঁশিয়ারি কেষ্টর

Anubrata Mondal: তবে বীরভূম জেলারই কয়েকটি সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন গরু ও কয়লা পাচার মামলা চলছিল, অনুব্রত তিহাড় জেলে যখন ছিলেন, তখন নাকি তাঁর মামলার সব খরচ বহন করেছিলেন টুলু মণ্ডল।

Advertisement
বীরভূমের 'পাথরসম্রাট' টুলুর সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিলেন অনুব্রত? জবাবে মামলার হুঁশিয়ারি কেষ্টরটুলু মণ্ডল ও অনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • টুলু মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে অনুব্রতর বক্তব্য
  • অনুব্রতর মামলা চালানোর খরচ জুগিয়েছিলেন টুলু?
  • মেয়ের বিয়েতে দেড়শো কোটি টাকা খরচ

বীরভূমের পাথরসম্রাট হিসেবে পরিচিত টুলু মণ্ডলকে খুঁজছে পুলিশ। ইতিমধ্যেই তাঁর প্রাসাদের মতো বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। একসময় দিনমজুর ছিলেন। সেই টুলু মণ্ডল চোখ ধাঁধিয়েদিয়েছিলেন মেয়ের বিয়েতে। প্রায় দেড়শো কোটি টাকা খরচ করা হয়েছিল সেই বিয়ের আসরে। টুলুর সঙ্গে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম জড়াচ্ছে। অভিযোগ উঠছে, অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই টুলু মণ্ডল। এহেন চর্চার মধ্যেই মুখ খুললেন অনুব্রত। সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যাওয়া অনুব্রতর বক্তব্য, 'সরকার ভাল কাজ করছে। পুলিশ ভাল কাজ করছে।'

টুলু মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে অনুব্রতর বক্তব্য

বৃহস্পতিবার টুলুর শ্যালক মিনার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মহম্মদবাজারে মিনারের বাড়িতে তল্লাশি চালিয়ে সাড়ে ২৮ কোটি টাকা নগদ ও ১৫ কেজি সোনার উদ্ধার হয়। জানা গিয়েছে, এই মিনার মণ্ডল হলেন টুলু মণ্ডলের ব্যবসায় ম্যানেজার। একসময় ইনি সরকারি বাসের ড্রাইভার ছিলেন। বছর চারেক আগে স্বেচ্ছাবসর নিয়েছেন। একজন অবসরপ্রাপ্ত সরকারি বাস ড্রাইভারের বাড়িতে এত বিপুল সম্পদ কীভাবে এল, তা তদন্ত করছে পুলিশ। টুলুর সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গে অনুব্রত বললেন, 'ওর সঙ্গে আমার প্রসঙ্গ যারা তুলছে, তারা ভুল করছে। টুলু মণ্ডলকে গোটা বীরভূম জেলার মানুষ চেনে। ওর সবারই সঙ্গে ভাব। ওর মেয়ের যখন বিয়ে দেয়, এমন কোনও লোক নেই, যাকে নেমন্তন্ন করা হয়নি। অনেক সাংবাদিকও গিয়েছিল। আমি তো মানহানির মামলা করব। কাউকে ছাড়ব না।'

২০২৫ সালে বীরভূমে একটি মিছিলে অনুব্রত মণ্ডল - পিটিআই ফাইল ছবি
২০২৫ সালে বীরভূমে একটি মিছিলে অনুব্রত মণ্ডল - পিটিআই ফাইল ছবি

অনুব্রতর মামলা চালানোর খরচ জুগিয়েছিলেন টুলু?

তবে বীরভূম জেলারই কয়েকটি সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যখন গরু ও কয়লা পাচার মামলা চলছিল, অনুব্রত তিহাড় জেলে যখন ছিলেন, তখন নাকি তাঁর মামলার সব খরচ বহন করেছিলেন টুলু মণ্ডল। যদিও এই সব কিছু আপাতত দাবির পর্যায়েই রয়েছে, পুলিশি তদন্ত চলছে। তাই হলফ করে বলা যায় না এখনই।

পাথরখানাদের দিনমজুর থেকে কয়েকশো কোটির সম্পত্তি

Advertisement

টুলু মণ্ডল একসময় ছিলেন পাথরখাদানে দিনমজুরের কাজ করতেন। সেই কাজ করতে করতে টুলু লরিচালকদের সঙ্গে চুক্তি করে লরিতে পাথর বোঝাই করার বরাত নেওয়া শুরু করেন। সেই মুনাফার টাকাতেই ২০১০ সালের মধ্যে কিনে ফেলেন পুরনো একটি লরি। সেই লরিতে শুরু হয় পাথর সরবরাহ। বছর কয়েকের মধ্যে আরও দুটো পুরনো লরি কিনে টুলু হয়ে ওঠেন ছোটখাটো পাথর ব্যবসায়ী। এরপর ২০১৬ সাল থেকে টুলুর ভাগ্য একেবারে তুঙ্গে ওঠা শুরু হয়। 

দুবরাজপুরে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের সেই প্যান্ডেল
দুবরাজপুরে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের সেই প্যান্ডেল

মেয়ের বিয়েতে দেড়শো কোটি টাকা খরচ

একসময়ের পাথরখাদানের দিনমজুর ধীরে ধীরে হয়ে ওঠেন বীরভূমের ধনকুবের। মেয়ের বিয়েতে প্রায় দেড়শো কোটি টাকা খরচ করেছিলেন। বলিউড সেলেবদের এনে ৭ দিন ধরে চলেছিল মোচ্ছব। দুবরাজপুরের কাছেই সেই অনুষ্ঠান হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে বিয়ে হয় টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার। যে বিয়ের আসর আলো করেছিলেন বলিউড এবং টালিগঞ্জের অসংখ্য তারকা। টুলু মণ্ডলের একমাত্র মেয়ে সলমার বিয়ে হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে। সিউড়ি থেকে দুবরাজ পুর যাওয়ার রাস্তার ধারে একশো একর জমিতে তৈরি হয় প্যান্ডেল। 

মেয়ের বিয়েতে মেয়ে-জামাইয়ের সঙ্গে টুলু মণ্ডল
মেয়ের বিয়েতে মেয়ে-জামাইয়ের সঙ্গে টুলু মণ্ডল

পুলিশের দাবি, সরকারের টাকা ফাঁকি দিয়ে কয়েকশো কোটির সম্পত্তি করেছেন টুলু। সবটাই সাধারণ মানুষের টাকা। আইন মেনে মামলার তদন্ত হবে। সরকারি আইনজীবী জানিয়েছেন, জোর করে জমি আত্মসাৎ করা হতে পারে। ভয় দেখিয়ে তোলা আদায় করা হতে পারে। বীরভূমে টুলু মণ্ডল পাথর মাফিয়া বলেও কুখ্যাত।

POST A COMMENT
Advertisement