উদ্ধার টাকা ও গয়না গ্রেফতার হওয়া বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর ভট্টাচার্যের পাটখেত থেকে উদ্ধার নগদ টাকা ও সোনা। মঙ্গলবার বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তখনও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তবে এদিন কত টাকা মিলেছে তা এখনও জানানো হয়নি।
পুলিশ সূত্রে খবর, বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুরে হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় দীপঙ্কর ভট্টাচার্য জানান, তাঁর বাড়ির পিছনের পাটখেতে কয়েকটি ট্রলি ব্যাগ পুঁতে রাখা রয়েছে।
এরপর বাদুড়িয়া থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে পাটখেতে তল্লাশি চালায়। খেতের বিভিন্ন জায়গা খুঁড়ে উদ্ধার করা হয় একাধিক ট্রলি ব্যাগ। পুলিশ সূত্রের দাবি, ব্যাগগুলিতে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা ছিল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরো তল্লাশি অভিযান ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানের আগে গোটা পাটখেত ঘিরে ফেলে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার পর চেয়ারম্যানের বাড়ির পিছনের পাটখেতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়। জেরা থেকেই লুকিয়ে রাখা ধন-সম্পত্তির খোঁজ পান তদন্তকারীকা।
পুলিশের একটি সূত্রের দাবি, উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার সঠিক পরিমাণ অনেকটা। তবে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।