'একটা সুযোগ এসেছে আপনাদের কাছে...' রেজিনগর-নন্দীগ্রামের মুসলিমদের 'আল্টিমেটাম' শুভেন্দুর

"সরকারে সঙ্গে থাকতে চান, নাকি চান না?" নন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন নিয়ে মুসলিমদের সরাসরি বার্তা শুভেন্দু অধিকারীর। সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচন আপনাদের পরীক্ষা হতে চলেছে।

Advertisement
'একটা সুযোগ এসেছে আপনাদের কাছে...' রেজিনগর-নন্দীগ্রামের মুসলিমদের 'আল্টিমেটাম' শুভেন্দুরনন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন নিয়ে মুসলিমদের সরাসরি বার্তা শুভেন্দুর
হাইলাইটস
  • হাসিরানি রথের মনোনয়ন জমা দেওয়ার আগে সংকল্প সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • সংকল্প সভা থেকে নন্দীগ্রামের মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।
  • পাশাপাশি সংখ্যালঘুদের উদ্দেশেও বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়ন জমা দেওয়ার আগে সংকল্প সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন হলদিয়ায় সংকল্প সভা থেকে নন্দীগ্রামের মানুষকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংখ্যালঘুদের উদ্দেশেও বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, "আমি জানি আপনারা আমাকে, বিজেপিকে ভোট দেন না। শুধু সংখ্যালঘুদের একটা আবেদন করতে চাই। আপনাদের সামনে একটা সুযোগ এসেছে। আপনারা সরকারের সঙ্গে থাকবেন, কি থাকবেন না। যদি সরকারের সঙ্গে থাকতে চান, হাতে হাত মিলিয়ে কাজ করতে চান, কাজ নিতে চান। তবে ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে আপনাদের পরীক্ষা। আপনারা পরীক্ষায় পাশ করবেন, নাকি ফেল করবেন...তা আপনাদের উপর। কিন্তু বাকিটা আমরা জিতছি, জিতব।" 

এদিন নন্দীগ্রাম জয়ের বিষয়ে আত্মবিশ্বাস নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, "আশা করি নির্বাচনী প্রচারে আমাকে আসতে হবে না, শুধু একবার ভোট দেওয়ার জন্য আসতে হবে।"

নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, "নন্দীগ্রামে প্রার্থী হিসেবে আমি যে যে প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পূরণ করার দায়িত্ব আমার...আমি এই প্রতিশ্রুতি নন্দীগ্রামের জনতাকে দিতে চাই। নন্দীগ্রামের জেলখাটা, কেস খাওয়া নেতাকে এই প্রতিশ্রুতি দিতে চাই--যে প্রত্যেককে সরকারি ও দলগত ভাবে মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। আমি সেই দায়িত্ব পালন করছি ও করব। নন্দীগ্রামে সমস্ত বিজেপি কর্মীদের মিথ্যা মামলা থেকে সরানোর দায়িত্ব আমার, সেই দায়িত্ব পালন করব।"

নন্দীগ্রামের সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, "নন্দীগ্রামের বিপুল জনতার কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকবেন। নন্দীগ্রামে প্রতিটা পরিবারের হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ- এই অঙ্গীকার আমি পূর্ণ করব। ইতিমধ্যেই ৬৭ হাজার মা-বোনকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। ৮০০০ অর্ধসমাপ্ত বাড়িকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। ১৩,৭০০-র বাড়ির জন্য নতুন কিস্তির টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকলের কাজ হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন।"
 

Advertisement

POST A COMMENT
Advertisement