ISKCON Mayapur: মায়াপুর হবে 'আন্তর্জাতিক শহর', মন্দির ঘিরে সরকারের পুরো প্ল্যান জানুন

Mayapur Development: মায়াপুরকে ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে রাজ্য। মন্দিরের চারপাশের ৭০০-৮০০ একর এলাকা এবং সংলগ্ন শহর এলাকার ব্যাপক উন্নয়নের টার্গেট নেওয়া হয়েছে।

Advertisement
মায়াপুর হবে 'আন্তর্জাতিক শহর', মন্দির ঘিরে সরকারের পুরো প্ল্যান জানুনইসকন মায়াপুরে ২১০০ বিঘা জমিতে মেগা প্ল্যান সরকারের
হাইলাইটস
  • এবার ভোল বদলে যেতে চলেছে মায়াপুরের।
  • ইসকন মন্দির সংলগ্ন মায়াপুরের বিপুল এলাকার মেকওভার করতে চলেছে রাজ্য সরকার।
  • ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে রাজ্য।

এবার ভোল বদলে যেতে চলেছে মায়াপুরের। ইসকন মন্দির সংলগ্ন মায়াপুরের বিপুল এলাকার মেকওভার করতে চলেছে রাজ্য সরকার। মায়াপুর মন্দির সংলগ্ন  ২১০০ বিঘারও বেশি বা ৭০০-৮০০ একর জমিকে একটি আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়েছে রাজ্য। এরজন্য মায়াপুরের পরিকাঠামো ও নাগরিক জীবনের এক বড় ধরনের পরিবর্তনের প্ল্যান করা হচ্ছে বলে জানা গিয়েছে।
 
সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার ইসকন মায়াপুর পরিদর্শন করেন এবং প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের প্রশাসনিক বৈঠকও করেছেন। তিনি বলেন, সরকার ইসকন মন্দিরের চারপাশের ৭০০-৮০০ একর এলাকা এবং সংলগ্ন শহর এলাকার ব্যাপক উন্নয়নের কথা ভাবছে।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক, নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেএমডিএ-র CEO নীতিন সিংহানিয়া সহ দফতর ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

ঠিক কী পরিকল্পনা করা হয়েছে?

সূত্রের দাবি, প্রস্তাবিত পরিকল্পনার আওতায় মায়াপুরের রাস্তা, গণপরিবহন, বর্জ্য ম্যানেজমেন্ট, আলোকসজ্জা উন্নত করার পাশাপাশি, তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়িত করতে  রাজ্য সরকার জাতীয়ভাবে খ্যাতিসম্পন্ন প্ল্যানার ও আর্কিটেকদের নিযুক্ত করার পরিকল্পনা করছে। যেহেতু এলাকাটি পঞ্চায়েত বিভাগের অধীনে আসে, তাই উন্নয়নের জন্য সমন্বয়ের প্রয়োজন হবে। রাজ্যের স্মার্ট সিটি উদ্যোগের আওতায় নবদ্বীপকেও পরিকল্পনাভুক্ত করা হয়েছে।

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "মায়াপুর শুধু রাজ্যের পর্যটকদের নয়,, বিদেশি পর্যটকদের আকর্ষণ করবে"। তিনি জানান, "রাজ্যের ‘স্মার্ট সিটি’ উদ্যোগের আওতায় নির্বাচিত পাঁচটি শহরের মধ্যে অন্তর্ভুক্ত নবদ্বীপের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।"

 

 

POST A COMMENT
Advertisement