কোন জেলায় কী সতর্কতা?সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার, সঙ্গে চলছে বৃষ্টি। সোম, মঙ্গলের পর বুধেও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা ঠান্ডা হাওয়া বইছে। নতুন ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জেরে রাজ্যের বিভিন্ন জেলায় ফের দুর্যোগ চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী দিলগুলিতে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস যা বলছে
আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে উঠতে পারে ঝোড়ো হাওয়াও। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কিছু কিছু জায়গায় ঘণ্টায় হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটারও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
দক্ষিণবঙ্গ নিয়ে সতর্কতা
গতকাল সন্ধে থেকে ভারী বৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী ২৪ ঘন্টায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী আছড়ে পড়তে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি রয়েছে। তাছাড়া পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বৃষ্টি হবে ১১০ মিলিমিটার পর্যন্ত। উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ার, দার্জিলিঙে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে।
কোন দিন কোন জেলায় বৃষ্টি?
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশে হালকা রোদ থাকলেও কিছুক্ষণের মধ্যে তা বদলে যায়। আকাশ কালো করে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া নামে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় বৃষ্টি হবে না আগামী পাঁচদিনে। তারইমধ্যে শুক্রবার থেকে পরবর্তী চারদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) চার-ছয় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।