Panihati BJP Worker Death: পানিহাটিতে প্রতিবাদ করে প্রাণ গেল BJP কর্মীর, দলের একাংশের দিকেই অভিযোগ বিধায়ক রত্নার

পানিহাটিতে ফের রাজনৈতিক অশান্তি। তোলাবাজি সংক্রান্ত ঝামেলা থামাতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি কর্মীর। এই ঘটনায় অভিযোগের তির বিজেপিরই একাংশের দিকে। যাকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

Advertisement
পানিহাটিতে প্রতিবাদ করে প্রাণ গেল BJP কর্মীর, দলের একাংশের দিকেই অভিযোগ বিধায়ক রত্নারমুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন রত্না

পানিহাটিতে ফের রাজনৈতিক অশান্তি। তোলাবাজি সংক্রান্ত ঝামেলা থামাতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি কর্মীর। এই ঘটনায় অভিযোগের তির বিজেপিরই একাংশের দিকে। যাকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। 

কী ঘটেছে পানিহাটিতে?
জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে এক ব্যবসায়ীর উপর হামলা ও তোলাবাজির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান বিজেপি কর্মী অরূপ সাহা। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় বিজেপির ১ নম্বর মন্ডলের সম্পাদক রুমা সাহার স্বামী অরূপ সাহা। পরে সাগর দত্ত হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

রত্না দেবনাথের অভিযোগ
নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে সরব হন বিজেপি বিধায়ক রত্না দেবনাথও। পানিহাটির বিজেপি বিধায়ক বলেন,' তৃণমূলের ছেলেরা ঝামেলা করছিল। চন্ডীদা আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট। সে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কনভেনর বসিয়ে দিয়েছে। সবাই তৃণমূলের লোক বেশিরভাগই। নির্মল ঘোষ এখন আমাদের মামলা থেকে বেল পেয়েছে। বাইরে বেরিয়েছে। সে এতটাই সক্রিয় হয়েছে, আমাদের কিছু কিছু বিজেপির লোকেরাও গিয়ে তার সঙ্গে দেখা করছে। সমস্ত পানিহাটি উত্তপ্ত। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই অবস্থা থেকে পানিহাটি অব্যহতি চায়।   রুমা সাহার পরিবারটা যাতে ভেসে না যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন। এবং যত অপরাধী আছে, সবাই যেন সাজা পায়। আমাদের পানিহাটিতে এখন তৃণমূল বাহিনী বেশি ঢুকে পড়েছে। ৪ তারিখের পর যারা বিজেপি হয়েছে, তারাই বেশি দলে কাজ পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে।’

বিজেপি কর্মীদের দিকে আঙুল
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, নিহত অরূপের স্ত্রী রুমা সাহা বিজেপি কর্মী। শনিবার রাতে বাজারে কলা কিনতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়ে কয়েক জন বিজেপি কর্মীকে ঝগড়া করতে দেখে তাঁদের থামাতে যান রুমা। তাতেই ক্ষেপে গিয়ে রুমার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। পাল্টা প্রতিবাদ করেন রুমাও। সেই সময়ে বিষয়টা মিটে যায় বলেই দাবি। এর পরে বাড়ি ফিরে যান রুমা। কিন্তু অভিযোগ, রাতে ফের তাঁকে ফোন করে বাজারে ডাকেন ওই বিজেপি কর্মীরা। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছিলেন রুমার স্বামী অরূপ সাহা। বড়বাজারে তাঁর কাপড়ের দোকান রয়েছে। রাত বলে তিনিও স্ত্রীর সঙ্গে বাজারে যান। সেখানে ফের একপ্রস্থ ঝগড়া শুরু হয়। রুমার সঙ্গে ফের দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। তীব্র প্রতিবাদ করেন অরূপ। অভিযোগ, এর পরেই তাঁর বুকে ধাক্কা মারেন কয়েক জন যুবক। পড়ে যান অরূপ। এর পরে আর দাঁড়াননি তাঁরা। বাড়ি চলে যান। মৃতের স্ত্রী রুমার দাবি, বাড়ি ফিরে বেশ কয়েক বার বমি করেন অরূপ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে আসা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পরেই স্থানীয় বিজেপি কর্মীদের দিকে আঙুল তুলেছেন নিহতের স্ত্রী। তাঁর দাবি, তৃণমূল থেকে বিজেপিতে আসা কর্মীরাই এই কাজ করেছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement