বিধানসভা ভোটের আগে বীরভূমে ফের তাজা বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

বিধানসভা নির্বাচনী আবহে বীরভূমে ফের একবার উদ্ধার হল বোমা। জানা গিয়েছে, তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম এলাকায় বীরভূম ও মুর্শিদাবাদের সীমানা সংলগ্ন বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঝোপের ভিতরে ব্যাগের মধ্যে উদ্ধার হয় ১০টি তাজা বোমা।

Advertisement
বিধানসভা ভোটের আগে বীরভূমে ফের তাজা বোমা উদ্ধার, এলাকায় আতঙ্কবীরভূমে ফের তাজা বোমা উদ্ধার
হাইলাইটস
  • বিধানসভা নির্বাচনী আবহে বীরভূমে ফের একবার উদ্ধার হল বোমা।
  • একটি ঝোপের ভিতরে ব্যাগের মধ্যে উদ্ধার হয় ১০টি তাজা বোমা।
  • স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে।

বিধানসভা নির্বাচনী আবহে বীরভূমে ফের একবার উদ্ধার হল  বোমা।  জানা গিয়েছে, তারাপীঠ থানার অন্তর্গত বুধিগ্রাম এলাকায় বীরভূম ও মুর্শিদাবাদের সীমানা সংলগ্ন বুধিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঝোপের ভিতরে ব্যাগের মধ্যে উদ্ধার হয় ১০টি তাজা বোমা। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে।

সূত্রের খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্দেহজনকভাবে ঝোপের মধ্যে একটি ব্যাগ ফেলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। অনুমান করা হচ্ছে, কাছেই পুলিশের নাকা তল্লাশি চৌকি থাকায় দুষ্কৃতীরা বোমা নিয়ে বেশি দূর যেতে পারেনি। আতঙ্কে সেগুলি ফেলে পালিয়ে গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ। পরে ডাকা হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। বিশেষজ্ঞদের তৎপরতায় নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য এর আগে, বোলপুর থানার অন্তর্গত নানুর বিধানসভার সিয়ান গ্রামে ক্যানেলপাড়ে প্রায় ১০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা সন্দেহজনক বস্তু নজরে পড়তেই পুলিশে খবর যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশবাহিনী এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়। পরে বোম স্কোয়াড এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।

- শান্তনু হাজরা

POST A COMMENT
Advertisement