বর্ডার পাহারায় কুমির, সাপ রাখার প্ল্যান BSF-এর, বাংলাদেশি ঢুকলেই...

পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষিত করতে ও অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পরিকল্পনা করছে BSF। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সাপ ও কুমিরের মতো প্রাকৃতিক বাধা ব্যবহার করতে চাইছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

Advertisement
বর্ডার পাহারায় কুমির, সাপ রাখার প্ল্যান BSF-এর, বাংলাদেশি ঢুকলেই...বর্ডার আটকাতে মাষ্টারস্ট্রোক BSF-র
হাইলাইটস
  • অনুপ্রবেশকারীদের নাস্তানাবুদ করবে সাপ-কুমির।
  • বর্ডার আটকাতে মাষ্টারস্ট্রোক BSF-এর।
  • অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পরিকল্পনা করছে BSF।

পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষিত করতে ও অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ পরিকল্পনা করছে BSF। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমি এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে সাপ ও কুমিরের মতো প্রাকৃতিক বাধা ব্যবহার করতে চাইছে বর্ডার সিকিউরিটি ফোর্স। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা হয়েছে। তবে এখনও কোনও নির্দেশ জারি করা হয়নি।

সূত্রের তরফে দাবি করা হয়েছে, বর্ডারে স্পর্শকাতর যে যে জায়গায় বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে। যার মধ্যে ১৭৫ কিলোমিটারই নদীমাতৃক ও জলাভূমি এলাকা। ফলে ওই এলাকায় বেড়া দেওয়া যথেষ্ট কঠিন কাজ। তাই, এত বড় একটি এলাকা জুড়ে অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোখা BSF-এর জন্য বড়সড় চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

জানা গিয়েছে, BSF আধিকারিকদের ওই এলাকায় এমন জায়গা খুঁজতে বলা হয়েছে, যেখানে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে। তবে, এই প্রস্তাবটি এখনও প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। আদৌ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

ভারতীয় সীমান্ত ভাসুরক্ষিত করতে BSF বর্তমানে ড্রোন, সেন্সর, ইনফ্রারেড ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। তবে তা সত্ত্বেও সীমান্তে যে অনুপ্রবেশ ও চোরাচালান রোখা গিয়েছে, তা বলা যাচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে নদিয়ার বিএসএফ-এর ৩২তম ব্যাটালিয়ন ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বড় অভিযান চালিয়ে এক চোরাচালানকারীকে আটক করে প্রায় ১ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করে। 

এছাড়াও, ২০২৫ সালের নভেম্বরে নদিয়া জেলায় চোরাচালান বিরোধী BSF-এর এক অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি চোরাকারবারি নিহত হন। চোরাকারবারিরা ধারালো অস্ত্র দিয়ে BSF সদস্যদের উপর হামলা চালানোর চেষ্টা করলে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। বিএসএফ ঘটনাস্থল থেকে অস্ত্র, ৯৬ বোতল ফেনসিডিল কাশির সিরাপ এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে।


 
POST A COMMENT
Advertisement