BSF Jawan Died: হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে আগুন, ঝলসে মৃত্যু জওয়ানের

মর্মান্তিক ঘটনা হিঙ্গলগঞ্জের BSF ক্যাম্পে। আগুন লেগে যায় ওই ক্যাম্পে। আর তাতেই পুড়ে মৃত্যু হল ৫২ বছর বয়সী এক BSF জওয়ানের। কীভাবে আগুন লেগে গেল ওই BSF ক্যাম্পে?

Advertisement
হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে আগুন, ঝলসে মৃত্যু জওয়ানের BSF ক্যাম্পে আগুন
হাইলাইটস
  • হিঙ্গলগঞ্জের BSF ক্যাম্পে আগুন
  • পুড়ে মৃত্যু হল ৫২ বছর বয়সী এক BSF জওয়ানের
  • কীভাবে আগুন লেগে গেল ওই BSF ক্যাম্পে?

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক BSF জওয়ানের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীংমান্তের কাছে হিঙ্গলগঞ্জের বাঁকড়া ক্যাম্পের ভিতর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ। জানা গিয়েছে,  ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পের ভিতর একটি পেট্রোল পাম্পে আগুন লেগে যায়। আর তাতেই ঝলসে যান জ্যোতি রাম নামে ৫২ বছরের এক জওয়ান। তিনি SI পদে কর্মরত ছিলেন। 

জানা গিয়েছে, মৃত BSF জওয়ান জ্যোতি রামের বাড়ি রাজস্থানে। তিনি বৃহস্পতিবার সকাল থেকেই ৭৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পেই কর্মরত করছিলেন। যা BSF কর্মীদেরই ব্যবহারের জন্য নির্দিষ্ট। স্থানীয় বাসিন্দাদের মতে, হঠাৎ করেই এদিন পেট্রোল পাম্প থেকে আগুনের শিখা দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। BSF ক্যাম্পের কর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে বসিরহাট দমকল বিভাগকে খবর দেওয়া হয়।

বসিরহাট থেকে একটি দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জওয়ানের দেহ সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অগ্নিদগ্ধ জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই পেট্রোল পাম্পে আগুন লেগে গিয়েছিল। তবে ওই ক্যাম্পের ভিতর কোথাও দাহ্য বস্তু মজুত করে রাখা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা ওই BSF জওয়ান আগুন লাগার পর বেরিয়ে আসার সুযোগ পেলেন না, তা-ও যাচাই করছেন তদন্তকারীরা। 
 

 

POST A COMMENT
Advertisement