বার্নপুরে TMC-র পার্টি অফিসে চলল বুলডোজার, পালাবদল হতেই দখলদারি মুক্ত অভিযান SAIL-এর

 IISCO কর্তৃপক্ষের অভিযোগ, পার্টি অফিসটি তাদের জমির উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, জমি খালি করার জন্য আগেই নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করা হয়।

Advertisement
বার্নপুরে TMC-র পার্টি অফিসে চলল বুলডোজার, দখলদারি মুক্ত অভিযান SAIL-এর বার্নপুরে ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস
হাইলাইটস
  • আসানসোলের বার্নপুর এলাকাতেও চলল বুলডোজার অভিযান
  • ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস

ক্ষমতার পালাবদলের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। হাওড়া-শিয়ালদা স্টেশনকে দখলদারি-মুক্তও করেছে সরকার। এবার আসানসোলের বার্নপুর এলাকাতেও বুলডোজার অভিযান। মঙ্গলবার ত্রিবেণী মোড়ে অবস্থিত তৃণমূল যুব কংগ্রেসের পার্টি অফিসে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সেল (SAIL)-এর IISCO কর্তৃপক্ষ।

IISCO কর্তৃপক্ষের অভিযোগ, পার্টি অফিসটি তাদের জমির উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। প্রশাসনের দাবি, জমি খালি করার জন্য আগেই নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করা হয়। এরপর বিপুল পুলিশবাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অফিস ভাঙার পর স্থানীয় তৃণমূল যুব নেতা অভিক গোস্বামী এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ করেন। তাঁর দাবি, নির্বাচনে হারের পর তাঁদের দল এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে। এই অফিস সাধারণ মানুষের সমস্যা সমাধান ও জনসংযোগের কেন্দ্র ছিল। অথচ সেটা মাথায় না রেখেই ভেঙে দেওয়া হল। কোনও চূড়ান্ত আলোচনা ছাড়াই জোর করে বুলডোজার চালিয়ে অফিস ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বার্নপুরে সেলের বহু জমি অন্যরাও দখল করে ব্যবসা চালাচ্ছেন। তাঁদের উপর কোনও পদক্ষেপ করা হয়নি। কেবলমাত্র বিরোধী দলের অফিসের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের কাছে তাঁর দাবি, সব অবৈধ দখলের বিরুদ্ধেই সমানভাবে ব্যবস্থা নিতে হবে। 

যদিও অভিযোগ অস্বীকার করেছে ইস্কো কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই দখলদারি মুক্ত করতে বলা হয়েছিল। তবে সেই নির্দেশ মানা হয়নি। তারপরই পদক্ষেপ করা হয়েছে। শুধু তৃণমূলের অফিসই নয়, সংস্থার জমিতে অন্য দখলদারি থাকলে সেগুলিকেও সরানো হবে। এই অভিযান এখন চলবে।  

POST A COMMENT
Advertisement