রাজ্যের কোন জেলায় কখন শুরু চন্দ্রগ্রহণ?২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৩ মার্চ, মঙ্গলবার ঘটতে চলেছে। এটি ফাল্গুন শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ঘটছে এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ভারতে, এই গ্রহণটি আংশিক চন্দ্রগ্রহণ হিসাবে দৃশ্যমান হবে।
কোন কোন অঞ্চলে গ্রহণ দেখা যাবে?
জ্যোতিষীদের মতে, এই চন্দ্রগ্রহণ বিশ্বের অনেক জায়গায় দৃশ্যমান হবে। এটি বেশিরভাগ এশিয়ান দেশগুলিতে, বিশেষ করে ভারত, পূর্ব ও মধ্য এশিয়ায় দেখা যাবে। অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ায় এর দৃশ্য সবচেয়ে স্পষ্ট হবে। তাছাড়া, উত্তর ও মধ্য আমেরিকা, পশ্চিম দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে এই গ্রহণ সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। তবে আফ্রিকা এবং ইউরোপে এটি দৃশ্যমান হবে না।
ভারতে গ্রহণের সময়
ভারতে, এই গ্রহণ চন্দ্রোদয়ের সময় দৃশ্যমান হবে এবং বেশিরভাগ জায়গায় কেবল শেষ পর্যায়টি দৃশ্যমান হবে।
উত্তর-পূর্ব ভারত, যেমন অসম এবং অরুণাচল প্রদেশে সম্পূর্ণরূপে এই গ্রহণ দেখা যেতে পারে। দিল্লি, মুম্বই এবং কলকাতার মতো শহরগুলিতে চন্দ্রোদয়ের সময় আংশিক গ্রহণ দেখা যাবে, যা প্রায় ২০ থেকে ২৫ মিনিট স্থায়ী হবে।
সূতক কাল কখন শুরু হয়?
ধর্মীয় বিশ্বাস অনুসারে, চন্দ্রগ্রহণের সূতককাল গ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে শুরু হয়।
সূতক শুরু: ৩ মার্চ, ২০২৬, সকাল ০৬:২০ মিনিটে।
সূতক সমাপ্তি: সন্ধে ৬:৪৫ মিনিটে।
যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই এখানে সূতকের নিয়ম প্রযোজ্য হবে।
কলকাতায় চন্দ্রগ্রহণ ২০২৬-এর সময়
কলকাতায় চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই এই চন্দ্রগ্রহণ দেখা যেতে শুরু করবে। কলকাতার আকাশে এক ঘণ্টা ৯ মিনিট ধরে ধরে দেখা যাবে গ্রহণ।
রাজ্যের কোথা থেকে কখন দেখা যাবে গ্রহণ?
এ দেশের বেশির ভাগ জায়গায় চন্দ্রোদয়ের আগেই শুরু হয়ে যাবে গ্রহণ। উত্তরবঙ্গের দার্জিলিঙে বিকেল ৫টা ৩৭ মিনিটে চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গেই দেখা যাবে গ্রহণ। তা চলবে এক ঘণ্টা ১১ মিনিট ধরে। কোচবিহারে মঙ্গলবার বিকেল ৫টা ৩৩ মিনিট থেকে এক ঘণ্টা ১৫ মিনিট ধরে দেখা যাবে গ্রহণ। মেদিনীপুরে বিকেল ৫টা ৪৪ মিনিটে চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে গ্রহণ। চলবে এক ঘণ্টা ৪ মিনিট ধরে। মুর্শিদাবাদে ৫টা ৩৮ মিনিট থেকে এক ঘণ্টা ১০ মিনিট ধরে আকাশে দেখা যাবে গ্রহণ।
উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভালোভাবে দেখা যাবে গ্রহণ
জানা যাচ্ছে, উত্তর পূর্বের রাজ্যগুলিতে ভালোভাবে দেখা যাবে গ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ খুব ভালোভাবে দেখা যাবে উত্তর পূর্বের বহু শহর থেকে। গুয়াহাটিতে বিকেল ৫ টা ৪৫ মিনিট, ডিব্রুগড়ে বিকেল ৫ টা ৪০ মিনিট, ইটানগরে বিকেল ৫ টা ৩৫ মিনিট, শিলংয়ে ৫ টা ৪০ মিনিটে দেখা যাবে গ্রহণ। এছাড়াও মুম্বইতে সন্ধ্যা ৬.৩০ মিনিটে, আমেদাবাদে ৬.৩৫, পুনেতে ৬.৩২ মিনিটে এই গ্রহণ দেখা যাবে। বেঙ্গালুরুতে সন্ধ্যা ৬ টা ২৮, হায়দরাবাদে সন্ধ্যা ৬ টা ২২ এ দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তিরুঅনন্তপুরমে ৬ টা ২৩ মিনিটে চন্দ্রগ্রহণ দেখা যাবে। নয়া দিল্লিতে সন্ধ্যা ৬.২৬ মিনিটে, লখনউতে সন্ধ্যা ৬.১৮ মিনিটে,ভুবনেশ্বরে সন্ধ্যা ৬ টা ০৫ মিনিটে, পাটনায় সন্ধ্যা ৬. ১২ মিনিটে দেখা যাবে গ্রহণ। জয়পুরে দেখা যাবে সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে, ভোপালে সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে দেখা যাবে গ্রহণ।