Chandranath Rath: ষড়যন্ত্রের শিকার চন্দ্রনাথ রথ? এবার দুঁদে অফিসারদের নিয়ে SIT গঠন CBI-এর

চন্দ্রনাথ রথ হত্যা মামলায় এবার বড় পদক্ষেপ নিল CBI। দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দুঁদে পুলিশ অফিসারের নেতৃত্বাধীন একটি বিশেষ টিম তদন্ত করছে এই হত্যা মামলায়। ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে শুভেন্দুর আপ্তসহায়ককে?

Advertisement
ষড়যন্ত্রের শিকার চন্দ্রনাথ রথ? এবার দুঁদে অফিসারদের নিয়ে SIT গঠন CBI-এরনজরে চন্দ্রনাথ রথ খুনের মামলা
হাইলাইটস
  • চন্দ্রনাথ রথ হত্যা মামলায় FIR CBI-এর
  • বিশেষ টিম তদন্ত করছে এই হত্যা মামলায়
  • ষড়যন্ত্র করেই খুন শুভেন্দুর আপ্তসহায়ককে?

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের মামলায় FIR দায়ের করল CBI। পাশাপাশি দিল্লির স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের DIG পঙ্কজ সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি SIT গঠনও করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। 

CBI গঠিত এই SIT-এ থাকবেন ২ জন SP পদমর্যাদার অফিসার, ৩ জন DSP পদমর্যাদার অফিসার এবং একজন ইনস্পেক্টর।

FIR-এ কী উল্লেখ করেছে CBI?
চন্দ্রনাথ রথের হত্যার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে CBI। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুরোধে CBI-এর তরফে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চন্দ্রনাথ রথের ভাই এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ৬ এপ্রিল রাত ১০টা ১০ মিনিট নাগাদ একটি মহিন্দ্রা স্করপিও গাড়িতে চেপে চন্দ্রনাথ রথ দোহরিয়া শৈলেশ নগর এলাকায় পৌঁছতেই কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের পথ আটকায় এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। অত্যাধুনিক বন্দুকের সাহায্য গুলি চালানো হয়েছিল। 

জালে শার্প শ্যুটার 
এদিকে, উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত রাজ সিং। সে  উত্তরপ্রদেশের বালিয়ার আনন্দ নগরের বাসিন্দা। জানা গিয়েছে, রাজ একসময় বালিয়ার ১৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সে নিজেকে 'অল ইন্ডিয়া ক্ষত্রিয় মহাসভা'-র রাজ্য সাধারণ সম্পাদক বলে দাবি করে। ৩ বছর আগে এক ডিম বিক্রেতাকে গুলি করার ঘটনাতেও তার নাম জড়িয়েছিল। এই ঘটনার অন্য দুই অভিযুক্ত ময়ঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্যকে বিহারের বক্সার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের অনুমান, এটি একটি পেশাদার শ্যুটারদের কাজ এবং এই হত্যায় অন্তত ৮ জন জড়িতে থাকতে পারে।

 

POST A COMMENT
Advertisement