Sovandeb Chattopadhyay: এবার TMC-এর শোভনদেবের বাড়িতে CID, কোন মামলায় তদন্ত?

শোভনদেবের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। করা হল জিজ্ঞাসাবাদ। কোন মামলায় তদন্ত চলছে?

Advertisement
এবার TMC-এর শোভনদেবের বাড়িতে CID, কোন মামলায় তদন্ত?শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি
হাইলাইটস
  • শোভনদেবের বাড়িতে পৌঁছে গেল সিআইডি
  • করা হল জিজ্ঞাসাবাদ
  • কোন মামলায় তদন্ত চলছে?

এবার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি-এর আধিকারিকরা। যতদূর খবর, সই জালিয়াতি কাণ্ডেই তাঁর বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। প্রায় ৩০ মিনিট ধরে শোভনদেবকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। 

এ দিন সকালে শোভনদেবের ভবানীপুরের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সূত্রে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করেছেন শোভনদেব। তিনি আগামিদিনেও তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।  

মাথায় রাখতে হবে, বিজেপি সরকার গড়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। এই সময় তৃণমূলেরই একাংশের বিদ্রোহী বিধায়করা অভিযোগ করেন, সই জাল করে শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

আর এই ঘটনায় তদন্ত শুরু করে সিআইডি। তারপর একের পর এক তৃণমূল নেতার বাড়িতে যায় এই তদন্তকারী সংস্থা। চলে জিজ্ঞাসাবাদ। 

মাথায় রাখতে হবে, বিধানসভার সই কাণ্ডের তদন্তে এর আগে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে চলে যান সিআইডির পাঁচ সদস্যের একটি দল। সেখানে অভিষেককে পাননি তাঁরা। তারপর সিআইডি কালীঘাটে পৌঁছে অভিষেকের হাতে নেটিশ তুলে দেয়। এই মামলায় ইতিমধ্যেই সিআইডি দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন অভিষেক।

তার আগে সিআইডি মমতা ব্যানার্জির কালীঘাটের মমতার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ চলে তল্লাশি। এছাড়া মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ সহ একাধিক নেতাদের বাড়িতেও যায় সিআইডি। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এই ইস্যুতে।

আর এবার শোভনদেবের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। চলল জিজ্ঞাসাবাদ। আর সিআইডির সঙ্গে তিনি সহযোগিতা করেছেন বলে খবর।   


 

 

POST A COMMENT
Advertisement