সিটি সেন্টারে ফিল্মি কায়দায় ধাওয়া পুলিশের, পাকড়াও ছিনতাইবাজ

দুর্গাপুরের সিটি সেন্টারে ব্যাগ ছিনতাই। ম্যাক্স মুলার পথ এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement
সিটি সেন্টারে ফিল্মি কায়দায় ধাওয়া পুলিশের, পাকড়াও ছিনতাইবাজসিটি সেন্টারে মহিলার ব্যাগ ছিনতাই

দুর্গাপুরের সিটি সেন্টারে ব্যাগ ছিনতাই। ম্যাক্স মুলার পথ এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় রেহাই পেল না অভিযুক্ত। দীর্ঘ ধাওয়ার পর গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে ফিল্মি কায়দায় তাকে গ্রেফতার করে সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ গোপাল পাত্র ।

জানা গিয়েছে, ম্যাক্স মুলার পথ এলাকায় ওই মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালিয়ে যায় অভিযুক্ত। সেই সময় কর্তব্যরত সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ বিষয়টি নজরে আসতেই বাইকটির পিছু ধাওয়া করে। পুলিশের ধাওয়া টের পেয়ে সোনার তরী এলাকায় ছিনতাই করা ব্যাগটি ফেলে রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। এরপরও তার পিছু ছাড়েনি পুলিশ। অবশেষে গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হন পুলিশকর্মীরা।

ধৃতের নাম শেখ তাহেরউদ্দিন। তিনি পলাশডিহা মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশের তৎপরতায় ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

POST A COMMENT
Advertisement