Suvendu Adhikari: 'আপনার হাতে এখন অনেক সময়, একবার দেখে যান,' শিল্প নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

মতা বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারের খোঁচাও দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'আপনি একবার এসে দেখে যাবেন। আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বহিরাগত বলবেন না। এ বারে যদি এই সরকারটা না আসত, এরা সব ওড়িশা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেটরাজ, তোলাবাজি... রাস্তায় গাড়ি নিয়ে বেরলে হাত পাততো, গুন্ডা ট্যাক্স। কী অবস্থা করে রেখেছিলেন আপনারা! এই সরকার আসায় বাংলা ও বাঙালি বেঁচেছে, আর এঁরাও ফিরে আসতে শুরু করেছেন।' 

Advertisement
'আপনার হাতে এখন অনেক সময়, একবার দেখে যান,' শিল্প নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুরশুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'আপনার হাতে এখন অনেক সময় আছে'
  • 'আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব'
  • প্রথম ভারী শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাঁকুড়ায় মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অর্থাত্‍ শুক্রবার সেই মঞ্চ থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন। বললেন, 'আপনার এখন হাতে অনেক সময় আছে। একবার দেখে যাবেন।'

'আপনার হাতে এখন অনেক সময় আছে'

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন গুজরাত, উত্তরপ্রদেশের বাসিন্দাদের বহিরাগত বলে নিশানা করতেন। বিশেষ করে তাঁর টার্গেটে থাকত ভিনরাজ্যের বিজেপি নেতারা। সেই প্রসঙ্গ তুলে খোঁচা দিয়ে শুভেন্দু বললেন, 'আপনার হাতে এখন অনেক সময় আছে। আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যান। কেন বললাম জানেন? উনি কথায় কথায় মাড়োয়ারিদেরকে, হিন্দিভাষীদেরকে বলেন, এরা তো বহিরাগত। গুজরাত হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। আমি ওঁকে বলব, আমি আপ্লুত, মন্দির তো আছেই, রাধামাধবজি তো আছেই, মহাদেবের শিবলিঙ্গ তো আছেই, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সঙ্গে বাংলার কলা সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তিও আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর।'

'আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব'

মমতা বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টারের খোঁচাও দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'আপনি একবার এসে দেখে যাবেন। আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বহিরাগত বলবেন না। এ বারে যদি এই সরকারটা না আসত, এরা সব ওড়িশা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেটরাজ, তোলাবাজি... রাস্তায় গাড়ি নিয়ে বেরলে হাত পাততো, গুন্ডা ট্যাক্স। কী অবস্থা করে রেখেছিলেন আপনারা! এই সরকার আসায় বাংলা ও বাঙালি বেঁচেছে, আর এঁরাও ফিরে আসতে শুরু করেছেন।' 

প্রথম ভারী শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথম ভারী শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শুভেন্দু। একই সঙ্গে জানালেন, ইতিমধ্যেই একাধিক বড় গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে। রাজ্যে ব্যাপক বিনিয়োগ আসতে চলেছে। মেজিয়ার নতুন ইউনিট নিয়ে শ্যাম স্টিল কর্তৃপক্ষের দাবি, নতুন এই কারখাানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই প্রকল্পকে কেন্দ্র করে এলাকায় একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement