Suvendu on Coordinators Selection: ভোট-অনিশ্চয়তায় হাওড়াতেও প্রতি ওয়ার্ডে কো-অর্ডিনেটর, ওই পদে নিয়োগের শর্তও জানালেন শুভেন্দু

হাওড়ার কাজিপাড়ায় ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনি জটে আটকে গিয়েছে পুর নির্বাচন। এই অবস্থায় কলকাতা পুরসভার মতো হাওড়াতেও কাজ চালানোর জন্য কো-অর্ডিনেটর নিয়োগ করবে রাজ্য সরকার। এই কো-অর্ডিনেটর কারা হতে পারবেন? এবার স্পষ্ট করে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
 ভোট-অনিশ্চয়তায় হাওড়াতেও প্রতি ওয়ার্ডে কো-অর্ডিনেটর, ওই পদে নিয়োগের শর্তও জানালেন শুভেন্দুকারা বসবেন কো-অর্ডিনেটর পদে? যোগ্যতা জানিয়ে দিলেন শুভেন্দু

হাওড়ার কাজিপাড়ায় ছট পুজোর অনুষ্ঠানে গিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনি জটে আটকে গিয়েছে পুর নির্বাচন। এই অবস্থায় কলকাতা পুরসভার মতো হাওড়াতেও কাজ চালানোর জন্য কো-অর্ডিনেটর নিয়োগ করবে রাজ্য সরকার। এই কো-অর্ডিনেটর কারা হতে পারবেন? এবার স্পষ্ট করে তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কী বললেন শুভেন্দু?
ছট পুজোর সমাগ্রী প্রদানে হাওড়ায় সনাতন সৈনিক পরিষদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন হাজির হন। অনুষ্ঠান মঞ্চ থেকে এক যোগে সিপিএম-তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। পুরভোট না হওয়ার জন্যও বিরোধীদের নিশানা করেন শুভেন্দু। বলেন, 'ভোটে যাঁরা হারবে, তাঁরা পুরসভার ভোট আটকাচ্ছে, ১২ বছর হাওড়া পুরসভায় ভোট হয়নি, ২ ঘণ্টার বৃষ্টিতে জল জমছে, পুর আধিকারিকদের লিমিট রয়েছে, বিরোধীরা ভোটে দিতে প্রার্থী পাচ্ছে না, কোর্টে যাচ্ছে, আমিও সুপ্রিম কোর্টে যাব, ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর বসিয়ে দেব,সব সুবিধা পাবেন মানুষ, যাঁরা সরকারের সঙ্গ দেবে- বিরোধ করবেন না, তাঁদেরই নির্বাচন করা হবে, এতে কোনও হিডেন অ্যাজেন্ডা নেই।'

প্রসঙ্গত, এর আগেও ক-অর্ডিনেটর প্রসঙ্গে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী।  কলকাতা পুরসভায় যদি কোঅর্ডিনেটর নিয়োগ করতে হয়, তা হলে বিজেপির লোকেদেরই এই পদে বসানো হবে বলে খোলাখুলি ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যে পুরভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে নবান্ন। শীর্ষ আদালতও যদি হাইকোর্টের নির্দেশ বহাল রাখে, তা হলে ৩০ নভেম্বরের পরে কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। শুভেন্দু অধিকারীর সাফ বক্তব্য, ‘আমরা যথা সময়ে নির্বাচন করতে চাই। যাঁরা ভোটে হারবেন, প্রার্থী পাচ্ছেন না, তাঁরা নির্বাচন বন্ধ করতে চান। এটা করলে বিকল্প ব্যবস্থা রয়েছে— কো-অর্ডিনেটর নিয়োগ করার। আমরা সুপ্রিম কোর্টে এসএলপি করছি।' 

শুভেন্দু অধিকারী  জানিয়ে দিয়েছেন, ৩০ নভেম্বরের পর ওয়ার্ডগুলিতে কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। যাঁদের মর্যাদা হবে কাউন্সিলরদের সমান।  শুভেন্দু তাঁদের রাজনৈতিক পরিচয় সম্পর্কেও স্পষ্ট করে ধারণা দিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল সিপিএম। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যতক্ষণ না ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ভোটের বিজ্ঞপ্তি করা যাবে না।

Advertisement

POST A COMMENT
Advertisement