WB Cow Protection: গরু বাঁচাতে ব্যাপক ধরপাকড় চলছে রাজ্যে, দু'দিনেই গ্রেফতার ৭

রাজ্যে গরুপাচার বা গোহত্যা রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মঙ্গলবার দুটি ভিন্ন ঘটনায় পাকড়াও করা হল ৭ জনকে।

Advertisement
গরু বাঁচাতে ব্যাপক ধরপাকড় চলছে রাজ্যে, দু'দিনেই গ্রেফতার ৭শুভেন্দুর বার্তার পরেই গরু নিয়ে ধরপাকড়, পরপর দু'দিন অ্য়াকশনে পুলিশ
হাইলাইটস
  • সোমবার গোহত্যা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন মোডে দেখা যাচ্ছে রাজ্যের পুলিশকে।
  • পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গরু পাচার ভেস্তে দিল ঘাটাল থানার পুলিশ।

সোমবার গোহত্যা নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট করে বলে দিয়েছিলেন, রাজ্যে গোহত্যা বন্ধ করতে হবে। বিভিন্ন জেলায় লুকিয়ে লুকিয়ে গরুকে মারা হচ্ছে দাবি করে, সেসবের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন মোডে দেখা যাচ্ছে রাজ্যের পুলিশকে। 

মঙ্গলবার সকালে গোহত্যার অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে হাতনাতে পাকড়াও করা হয় ৪ জনকে। আর রাতে  পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গরু পাচার ভেস্তে দিল ঘাটাল থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গরু পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় ঘাটাল থানার পুলিশ। অভিযানে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ৮টি গরু। ঘটনায় গাড়িচালক, গাড়ির মালিক-সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কালিচক এলাকায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাত্রে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, একটি গাড়িতে করে গরু পাচার করা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল থানার ওসি তিমির লেট। পুলিশ ঘটনাস্থল থেকেই গাড়িচালক, গাড়ির মালিক এবং আরও এক পাচারকারীকে আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

বর্তমানে উদ্ধার হওয়া গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কোনও বড়সড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন ঘাটাল থানার পুলিশ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

সাগরদিঘিতে কী হয়েছিল?

ঘাটালের আগে মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদীঘির হাজিপুর এলাকায় লুকিয়ে গোহত্যার সময় হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ে ৪ জন। ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানার পুলিশ ওই এলাকায় হাজির হয়। সেখানে তখন অত্যন্ত গোপনে একটি পশু জবাই করা হচ্ছিল বলে অভিযোগ। ঠিক সেই মুহূর্তেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং পশু জবাই করার সময় হাতেনাতে চারজনকে ধরে ফেলে।ঘটনাস্থল থেকেই ধৃত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও, উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে ফেলে পুলিশ।

Advertisement

 

POST A COMMENT
Advertisement