বেড়াতে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ, আসানসোলের ঘটনায় চাঞ্চল্যচার বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেনি কী অপেক্ষা করছে তাঁর জন্য। অভিযোগ, একটু ফাঁকা হতেই সঙ্গে থাকা চার বন্ধুর লালসারই শিকার হলেন ওই তরুণী। তাঁর পরিবারের তরফে মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্তরা। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূল অভিযুক্তের মা-বাবাকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে নির্যাতিতার বাড়ি দুর্গাপুরে। আসানসোলে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন তিনি। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ওই তরুণী চার বন্ধুর সঙ্গে বাঁকুড়া জেলার শালতোড়া থানার বিহারিনাথ পাহাড় এলাকায় ঘুরতে যান। সেই সময় তাঁকে শারীরিক নির্যাতন করা হয়ে বলে অভিযোগ। ঘটনায় পরিবারের পক্ষ থেকে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই যুবকের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত অভিষেকের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি আসানসোলের ইসমাইল এলাকা। ঘটনার পর থেকেই অভিযুক্তরা ফেরার। নির্যাতিতা দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি।
এদিকে নির্যাতিতাকে হাসপাতালে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তৃণমূলের পক্ষ থেকে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এবিষয়ে আসালসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন। এদিকে বিজেপি বিধায়ক নির্যাতিতার সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়া হচ্ছে।
সংবাদদাতাঃ অনিল গিরি