Cyclone Akvan Bengal Effect: ঘূর্ণিঝড় আকভানের জেরে বাংলায় সতর্কতা, দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি? Latest Update

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোলেও, এর পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ২১ নভেম্বর পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
ঘূর্ণিঝড় আকভানের জেরে বাংলায় সতর্কতা, দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি? Latest Updateশুক্র-শনিতে কোন কোন জেলায় ভারী বৃষ্টি? জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া প্রবল ঘূর্ণিঝড়  'আকভান' অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোলেও, এর পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।  ২১ নভেম্বর পর্যন্ত শহরের আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত আকভানের জেরে বৃষ্টির পূর্বাভাস ছিলই এরাজ্যে। তবে, ঘূর্ণিঝড় গতিপথ বদলানোয় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বুধবার রাত থেকে। নিম্নচাপের বৃষ্টির মতোই টিপটিপ বৃষ্টি রাত থেকে চলছে। বৃষ্টির পরিমাণ হালকা বেড়েছে ভোর থেকে। শুক্রবার বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পরে কোথাও কোথাও। সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট। 

ঘূর্ণিঝড় আকভানের বর্তমান অবস্থা
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত তীব্র ঘূর্ণিঝড় ‘আকভান’ গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উত্তর দিকে অগ্রসর হয়েছে। ১৯ নভেম্বর, ২০২৬ তারিখ সকাল ৫:৩০টা (IST) অনুযায়ী, এটি একই অঞ্চলে—১৪.৫° উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি—অবস্থান করছিল। এটি নরসাপুর (অন্ধ্রপ্রদেশ) থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, কলিঙ্গপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, চেন্নাই (তামিলনাড়ু) থেকে ৫৮০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী (ওড়িশা) থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।  এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২০ নভেম্বর, ২০২৬-এর দুপুরের নাগাদ উত্তর অন্ধ্র প্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল—বিশেষ করে নরসাপুর ও পুরীর মধ্যবর্তী অঞ্চল এবং গোপালপুরের পূর্ব দিকের কাছাকাছি এলাকা—অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

পুরীতে ল্যান্ডফল
অন্ধ্রপ্রদেশ নয় সুপার সাইক্লোন বাংলার আর‌ও কাছে পুরীতে ল্যান্ডফল  করবে।  ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে ওড়িশা সরকার। রাজ্যের ১৩টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা বা রেড অ্যালার্ট।দক্ষিণ ওড়িশা এবং উপকূলবর্তী এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে । দুর্যোগের আশঙ্কায় তিন দিন পুরীর মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া দফতর উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২১ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে আগামী দুই থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

বাংলায় কী প্রভাব?
​আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, মধ্যে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমি। সরাসরি ল্যান্ডফল এ রাজ্যে না হলেও এর বহিরাংশ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব পড়বে।

ইতিমধ্যেই বৃষ্টি শুরু 
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া ও হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব ক্রমশ বাড়তে থাকায় উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের প্রধান ড. হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামিকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।  বিশেষত, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
  
​কলকাতায় কী ধরনের প্রভাব?

গত বুধবার থেকেই কলকাতার আকাশ মেঘলা। ২০ ও ২১ নভেম্বর বৃষ্টির পরিমাণ ও পরিসর আরও বাড়তে পারে।  বৃষ্টির পাশাপাশি শহরের কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।   একটানা বা দফার দফার বৃষ্টিতে কলকাতার নিচু এলাকাগুলিতেও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা
এদিকে, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ ও আগামিকাল সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। গভীর সমুদ্র এবং রাজ্যের উপকূলীয় জলসীমায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের পরিস্থিতি 
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের দু'-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
 

POST A COMMENT
Advertisement