Arnab Landfall: 'অর্ণব' তো আরও শক্তি বাড়াল, এখন ১৫০ কিমি/ঘণ্টা, বাংলার জন্য কী অপেক্ষা করছে?

Arnab Cyclone Now: ভয়াবহ ১৫০ কিমি প্রতি ঘণ্টা স্পিডে সমুদ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অর্ণব'। বাংলায় এর এফেক্ট ঠিক কতটা? জেনে নেওয়া যাক।

Advertisement
'অর্ণব' তো আরও শক্তি বাড়াল, এখন ১৫০ কিমি/ঘণ্টা, বাংলার জন্য কী অপেক্ষা করছে?ঘূর্ণিঝড় অর্ণব আসছে, তামিলনাড়ুতে মত্‍স্যজীবীরা সতর্ক- পিটিআই ছবি
হাইলাইটস
  • সাইক্লোন অর্ণব অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে।
  • ২৮ অক্টোবরই ভয়াবহ বেগে ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশ উপকূলে।
  • স্থলভাগে আঘাত হানার ১০০ কিলোমিটারের মধ্যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।

সাইক্লোন অর্ণব অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে। আগামীকাল ২৮ অক্টোবরই ভয়াবহ বেগে ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী ইয়ানামের কাছের স্থলে। IMD-র সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, উপকূলে আগাতের সময় এই ঝড়ের গতিবেগ হতে পারে প্রায় ১৫০ কিমি। ফলে লন্ডভন্ড হয়ে যেতে পারে উপকূল। 

ইতিমধ্যেই বিষয়টির দিকে নজর দিকে উপকূল এলাকায় জারি করা হয়েছে  রেড অ্যালার্ট। কাকিনাদা বন্দরে গ্রেট ডেঞ্জার 10 সিগন্যাল দেওয়া হয়েছে। একইভাবে, বিশাখাপত্তনম ও গঙ্গাবরমেও গ্রেট ডেঞ্জার 9 সিগন্যাল দেওয়া হয়েছে। সরানো হয়েছে প্রায় ৮৯ হাজার মানুষকে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ। ঘূর্ণিঝড় অর্ণবের আসন্ন ল্যান্ডফলের আশঙ্কায় কাঁপছে গোটা অন্ধ্রই। 

স্থলভাগে আঘাত হানার ১০০ কিলোমিটারের মধ্যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। IMD-র বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাব্য স্থানের উভয় দিকে ১০০ কিলোমিটার পর্যন্ত তীব্র জলোচ্ছ্বাস হতে পারে। বিপুল পরিমাণে সমুদ্রের জল ঢুকে উপকূলীয় গ্রাম এবং নিচু এলাকা প্লাবিত করতে পারে, যা বাসিন্দাদের জন্য বিপদ সৃষ্টি করবে। সেই কারণেই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। 

বাংলার জন্য কী আপডেট রয়েছে?

সদূর অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল করলেও অর্ণবের প্রভাব কিছুটা থাকছে বাংলাতেও। বিশেষ করে উপকূলে এর এফেক্ট দেখা যেতে পারে। ইতিমধ্যেই মঙ্গলবার দুপুরেই সুন্দরবন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। IMD-র আপডেট বলছে, মঙ্গলবার দুপুরের পর থেকেই ৩০-৪০ কিমি বেগে হাওয়া সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। এই বৃষ্টি ৩ দিন চলবে। অন্যদিকে, আগামীকাল দুপুরের পর মাঝারি বৃষ্টি হতে পারে হুগলি,  বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়ার মতো জেলায়। এক্ষেত্রেও শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসের গতি ৫০ কিমির বেশি হবে না।

অন্যদিকে, উত্তরবঙ্গেও এফেক্ট রয়েছে। শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলায়। এরমধ্যে  দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই দিনাজপুর ও মালদা ছাড়া, বাকি জেলাগুলিতে সোমবার বিকেল পর্যন্ত বৃষ্টি চলতে পারে।

Advertisement

বাংলার উপকূলে রেড অ্যালার্ট- মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা

বাংলায় মৎস্যজীবীদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও সংলগ্ন সমুদ্র এলাকায় সমুদ্রের অবস্থা উত্তাল থেকে খুব উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। সমুদ্র উপকূলে ৬০ কিমি বেগেও হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। এই কদিন পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের বরাবর এবং সংলগ্ন সমুদ্র এলাকা, পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে রেড অ্য়ালার্ট। 

 

POST A COMMENT
Advertisement