ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, ক্লিক করে পড়ুন জেলা ধরে West Bengal Rain Alert

উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে ফের বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে।  

Advertisement
ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, ক্লিক করে পড়ুন জেলা ধরে West Bengal Rain Alertআবহাওয়ার খবর
হাইলাইটস
  • উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের আশঙ্কা।
  • জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা।

আবারও নিম্নচাপ। আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মাঝে কয়েকটা দিন বৃষ্টি কমেছিল। তবে আবার বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, তা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ। চলুন জেনে নেওয়া যাক কবে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর জানাল, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে ফের বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে।  রবিবার অর্থাৎ ২৩ অগাস্ট থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা। কয়েক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ অগাস্ট উপকূলের জেলাগুলির সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। আগামী ২৫ অগাস্ট থেকে বৃষ্টিপাত কমবে। উত্তরবঙ্গে বর্তমানে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ২৪ থেকে ২৬ অগাস্ট বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। বিরূপ আবহাওয়ার কারণে ২৩ ও ২৪ অগাস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

কবে কোথায় বৃষ্টি?

সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া এবং হুগলিতে। 
সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সেই সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।
মোদ্দা কথা, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা।

বর্ষা কবে বিদায় নেবে? এখনও বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি আসেনি। বরং বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে বলে ধরা পড়ছে মৌসম ভবনের উপগ্রহ চিত্রে। তার গতিপ্রকৃতি স্পষ্ট হলে বলা সম্ভব আগামী দিনে বৃষ্টির কোথায়, কবে হবে।

TAGS:
POST A COMMENT
Advertisement