মধ্যমগ্রাম স্টেশনের পাশেই বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকান

মধ্যমগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার দুপুর নাগাদ হঠাৎ করেই আগুন লেগে যায় মধ্যমগ্রাম স্টেশন ও বয়েজ হাই স্কুলের মধ্যবর্তী দোকানগুলিতে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, একটি খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের পরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও।

Advertisement
মধ্যমগ্রাম স্টেশনের পাশেই বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক দোকানমধ্যমগ্রাম স্টেশনের পাশেই বিধ্বংসী অগ্নিকাণ্ড
হাইলাইটস
  • মধ্যমগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য।
  • আগুন লেগে যায় মধ্যমগ্রাম স্টেশন ও বয়েজ হাই স্কুলের মধ্যবর্তী দোকানগুলিতে।
  • মধ্য়মগ্রাম থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছেন।

মধ্যমগ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বুধবার দুপুর নাগাদ হঠাৎ করেই আগুন লেগে যায় মধ্যমগ্রাম স্টেশন ও বয়েজ হাই স্কুলের মধ্যবর্তী দোকানগুলিতে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণের পরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানেও। আগুন লাগার পরেই স্থানীয়রা রীতিমতো আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। তবে প্রথমেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলেও। 

মধ্যমগ্রাম দমকলের তরফে জানানো হয়েছে, অফিসে থাকা দুটি গাড়িকেই আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা করা হয়েছে। মধ্য়মগ্রাম থানার পুলিশও ঘটনাস্থলে রয়েছেন।

মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ওই এলাকায় কমপক্ষে দুটি খাবারের দোকান, একটি মিষ্টির দোকান ও একটি কাঠের দোকানও রয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে লেলিহান আগুনের শিখা। কালো ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে ওঠার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথমে একটি দোকানে আগুন লাগলেও পরবর্তীতে আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দোকানেই সিলিন্ডার থাকায় সেগুলিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মধ্যমগ্রাম স্টেশনের পাশেই বিধ্বংসী অগ্নিকাণ্ড
মধ্যমগ্রাম স্টেশনের পাশেই বিধ্বংসী অগ্নিকাণ্ড

স্থানীয় সূত্রে খবর, আগুন ছড়িয়ে পড়তেই মধ্যমগ্রাম স্টেশনেও 30333 মাঝেরহাট-হাবরা লোকাল বেশ কিছুক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে পড়ে।  ফলে মধ্যমগ্রাম-বনগাঁ লাইনে ট্রেন চলাচল সামান্য বিঘ্নিত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

POST A COMMENT
Advertisement