টাকা ও জমি আত্মসাতের অভযোগে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান, ছিলেন ঋতব্রত ঘনিষ্ঠ

অবশেষে গ্রেফতার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু। বর্তমানে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা থেকে গ্রেফতার করে তাঁকে আনা হয় তারকেশ্বর থানায়।

Advertisement
টাকা ও জমি আত্মসাতের অভযোগে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান, ছিলেন ঋতব্রত ঘনিষ্ঠগ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান উত্তম কুণ্ডু

অবশেষে গ্রেফতার তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু। বর্তমানে ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তিনি। তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা থেকে গ্রেফতার করে তাঁকে আনা হয় তারকেশ্বর থানায়।

উত্তম কুণ্ডুকে  গুরুতর আর্থিক আত্মসাৎ এবং এক প্রোমোটারকে ভয় দেখিয়ে জমি হাতানোর মামলায় কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উত্তম বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। হুগলি গ্রামীণ পুলিশের একটি দল কলকাতা থেকে উত্তম কুণ্ডুকে গ্রেফতার করে তারকেশ্বর থানায় নিয়ে আসে।

জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ীর থেকে জমি লুঠ, ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং ব্যবসায়ীর নির্মিয়মান ফ্ল্যাট জোর করে দখল সহ একাধিক অভিযোগ রয়েছে উত্তম কুন্ডুর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর গত ২৫জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার প্রমোটার রাজেশ আগরওয়াল। থানায় অভিযোগ দায়ের হবার পর থেকে পলাতক ছিলেন প্রাক্তন চেয়ারম্যান।

তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন উত্তম কুন্ডু। সেসময় ঋতব্রত ছিলেন আইএএনটিটিইউসি র রাজ্য সভাপতি। উত্তমের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক তৈরি হয় তখন থেকে। তৃণমূল ভাঙতেই উত্তমকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে পালা বদল হতেই দেখা যাচ্ছে দিকে দিকে অভিযোগ জমা পড়ছে তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কাউকে ভয় দেখিয়ে টাকা নেওয়া আবার কারোর কাছ থেকে জবরদখল করে সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, এর আগে সরকার তৃণমূলের থাকায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি সাধারণ মানুষ। তবে এবার রাজ্যে পালা বদল ঘটেছে। তাই মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কথা থানায় অভিযোগ জানাচ্ছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতৃত্বদের গ্রেফতার করছে।  এক্ষেত্রেও তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান উত্তম কুন্ডুর বিরুদ্ধে তোলাবাজি এবং ভয় দেখিয়ে ফ্ল্যাট লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানার পুলিশ গ্রেফতার করে প্রাক্তন পুরপ্রধান উত্তম কুন্ডুকে।

Advertisement

রিপোর্টারঃ পার্থ রাহা
 

POST A COMMENT
Advertisement