Durgapur News: হোটেলের ভিতরে রমরমিয়ে জুয়া, আসর থেকেই হাতেনাতে পাকড়াও প্রাক্তন TMC কাউন্সিলর

হোটেলের মধ্যে বসেই রমরমিয়ে চলত জুয়ার আসর। লেনদেন হত কয়েক লক্ষ টাকা। সেই ঘটনায় মূল অভিযুক্ত, আসর-এর কিংপিন প্রাক্তন TMC কাউন্সিলর চন্দন সাহাকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement
হোটেলের ভিতরে রমরমিয়ে জুয়া, আসর থেকেই হাতেনাতে পাকড়াও প্রাক্তন TMC কাউন্সিলরজুয়ার আসর থেকে হাতেনাতে পাকড়াও প্রাক্তন TMC কাউন্সিলর
হাইলাইটস
  • জুয়ার আসর থেকে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতাকে পাকড়াও করল পুলিশ।
  • হোটেলের ভিতর অভিযান চালিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে জুয়ার ঠেক থেকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ।
  • পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ে চন্দন সাহা-সহ ৪ জন।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই সামনে আসছে প্রাক্তন শাসকদলের একাধিক নেতার কুকীর্তির ঘটনা। এবার সেই তালিকায় নাম জুড়ল দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহার। জুয়ার আসর থেকে এলাকার প্রভাবশালী এই তৃণমূল নেতাকে পাকড়াও করল পুলিশ।

কী ঘটনা ঘটেছে?

হোটেলের ভিতর অভিযান চালিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে জুয়ার ঠেক থেকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। জানা গিয়েছে, দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় অবস্থিত ওই হোটেলটি বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই। কিন্তু অভিযোগ, সেই হোটেলের আড়ালেই চলত রমরমিয়ে জুয়ার কারবার। রাতের অন্ধকারে বসত টাকার খেলা, চলত লক্ষ লক্ষ টাকার জুয়ার খেলা। আর এই পুরো চক্র চালানোর কিংপিন হিসেবেই দেখা হচ্ছে চন্দন সাহাকে।

জুয়ার আসর থেকে হাতেনাতে পাকড়াও প্রাক্তন TMC কাউন্সিলর সহ ৪

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা সোমবার রাতে ওই হোটেলে আচমকা হানা দেন। পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ে চন্দন সাহা-সহ ৪ জন। ঘটনাস্থল থেকে প্রায় ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চন্দন সাহা ছাড়াও বিধান দত্ত, সুনীল বাদ্যকর, শুভঙ্কর বিশ্বাস, ধনঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ,  দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরেই এই জুয়ার আসর চালানো হচ্ছিল। অবশেষে অভিযুক্ত গ্রেফতার হওয়াতে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই। ধৃতদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।

 

POST A COMMENT
Advertisement