বাংলাদেশ সীমান্তে প্রায় ২৫ কোটি টাকার সোনা উদ্ধার, BSF-র হাতে ধৃত মহিলা

আবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সোনা উদ্ধার। বিএসএফের হাতে পাকড়াও এক পাচারকারী। বাংলাদেশ সীমান্ত থেকে ৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই পাচারের ঘটনায় বিএসএফ-এর হাতে ধৃত এক মহিলা পাচারকারী।

Advertisement
বাংলাদেশ সীমান্তে প্রায় ২৫ কোটি টাকার সোনা উদ্ধার, BSF-র হাতে ধৃত মহিলা আবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সোনা উদ্ধার

আবার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সোনা উদ্ধার। বিএসএফের হাতে পাকড়াও এক পাচারকারী। বাংলাদেশ সীমান্ত থেকে  ৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। এই পাচারের ঘটনায় বিএসএফ-এর হাতে ধৃত এক মহিলা পাচারকারী।

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের একটি বড় প্রচেষ্টা আবারও ব্যর্থ করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করেন। 

বিএসএফ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় নজরদারি চালানোর পর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার করা হয়। বিএসএফ-এর দাবি, উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।
 
পাচারের ঘটনার বিষয়ে বিএসএফ আধিকারিকরা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে সোনা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল।

পাচার রোধে বিএসএফ বর্তমানে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। তদন্তকারীদের ধারণা, বিপুল পরিমাণ সোনা উদ্ধারের এই ঘটনাটি একটি সক্রিয় ও বড় আকারের পাচারকারী চক্রের হদিস পেতে সহায়তা করতে পারে। আর সে কারণেই ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিএসএফ অভিযুক্তকে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেবে।

POST A COMMENT
Advertisement