October Government Holiday List: অক্টোবরে ১৬ দিন ও নভেম্বরে ১১ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, তালিকা দেখে নিন

শুরু হয়ে গেল অক্টোবর মাস। অক্টোবর মানেই উৎসবের মরশুম। দেশজুড়ে উৎসবের আবহে মেতে ওঠেন সাধারণ মানুষ। আর এই অক্টোবরেই রয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। রয়েছে লক্ষ্মী পুজোও। মাস শুরু হচ্ছে ২ অক্টোবরের গান্ধী জয়ন্তীর ছুটি দিয়ে। এই অক্টোবরে সরকারি কর্মীদের জন্য গোটা মাসজুড়ে শুধু ছুটিই ছুটি। অক্টোবরে ৩১ দিনের মধ্যে ১৬ দিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। কবে কবে ছুটি থাকবে? দেখে নিন তালিকা-

Advertisement
অক্টোবরে ১৬ দিন ও নভেম্বরে ১১ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, তালিকা দেখে নিন১২ দিন টানা পুজোর ছুটি

শুরু  হয়ে গেল অক্টোবর মাস। অক্টোবর মানেই উৎসবের মরশুম। দেশজুড়ে উৎসবের আবহে মেতে ওঠেন সাধারণ মানুষ। আর এই অক্টোবরেই রয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। রয়েছে লক্ষ্মী পুজোও। মাস শুরু হচ্ছে ২ অক্টোবরের গান্ধী জয়ন্তীর ছুটি দিয়ে। এই অক্টোবরে  সরকারি কর্মীদের জন্য গোটা মাসজুড়ে শুধু ছুটিই ছুটি। অক্টোবরে ৩১ দিনের মধ্যে ১৬ দিনই ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। কবে কবে ছুটি থাকবে? দেখে নিন তালিকা-

অক্টোবরের ছুটির তালিকা
অক্টোবর মাসের শুরুতেই গান্ধী জন্মজয়ন্তী। ২ অক্টোবর শুক্রবার। ফলে টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। যাঁদের শনিবার ছুটি থাকে না, তাঁদের হাফ ডে। এর পরেই ১০ অক্টোবর রয়েছে মহালয়া। শনিবার পড়েছে। সে দিনও ছুটি। পরের দিন রবিবার, ফলে পর পর দু’দিন ছুটি থাকবে। এর পরেই পুজোর টানা ছুটি শুরু হয়ে যাবে। ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর, টানা ১২ দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা।

৩১ দিনের মধ্যে ১৬ দিন ছুটি
২ অক্টোবর – গান্ধী জয়ন্তী
৩ ও ৪ অক্টোবর – শনি-রবি
১০ অক্টোবর – মহালয়া
১১ অক্টোবর – রবিবার
১৫-২৬ অক্টোবর – টানা ১২ দিন পুজোর ছুটি
১৫ তারিখ পঞ্চমী। সে দিন থেকে ছুটি শুরু। 
লক্ষ্মীপুজো ২৫ তারিখ রবিবার। তার পরের দিন ২৬ তারিখও ছুটি।
 অর্থাৎ ৩১ দিনের অক্টোবর মাসে ১৬ দিনই ছুটি সরকারি কর্মীদের। 

নভেম্বরেও প্রচুর ছুটি
শুধু অক্টোবরই নয়, নভেম্বরেও ছুটির দিন রয়েছে প্রচুর। কালীপুজো, দীপাবলি, ছটপুজোর ছুটি- সব মিলিয়ে নভেম্বরেরও ১১ দিন ছুটি, তার মধ্যে পাঁচটা রবিবার। কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত, টানা ৫ দিন ছুটি। ছটের ছুটি রয়েছে ১৫ ও ১৬ তারিখ। ২৪ তারিখ গুরু নানক জয়ন্তী।

ব্যাঙ্কেও ১৬ দিন ছুটি
উৎসবের আবহে ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে অক্টোবর মাসে। গোটা মাসে ১৬ দিন ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ্যে এসেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ২ অক্টোবর, শুক্রবার মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে সব শহরে এবং ১০ অক্টোবর, শনিবার মহালয়া অমাবস্যায় কলকাতা, বেঙ্গালুরুতে ও দ্বিতীয় শনিবার উপলক্ষে বাকি শহরেও সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ অক্টোবর, শনিবার সপ্তমীতে আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৮ অক্টোবর, রবিবার সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। ১৯ অক্টোবর, সোমবার অষ্টমী উপলক্ষে কলকাতা, পাটনা, রাঁচি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ অক্টোবর, মঙ্গলবার নবমীতে গ্যাংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা, তিরুবনন্তপূরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ অক্টোবর, বৃহস্পতিবার দুর্গা পুজো দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ অক্টোবর, শুক্রবার দুর্গা পুজোর দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ অক্টোবর লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা, জম্মু, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শিমলা এবং ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

Advertisement

কোন রাজ্যে সবচেয়ে বেশি ছুটি হবে
রাজ্যভিত্তিক আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেখা যায়, ত্রিপুরায় ব্যাঙ্কের সবচেয়ে বেশি ছুটি হবে। এখানে অক্টোবরের ২, ১৭, ১৯, ২০, ২১ এবং ২৬ তারিখে উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ৪ রবিবার এবং ২ শনিবার মিলিয়ে মোট ১২ দিনে ব্যাঙ্ক শাখায় কাজ হবে না। একইভাবে, পশ্চিমবঙ্গের ১১ দিন এবং গ্যাংটকে ১০ দিনের ছুটি থাকবে।

POST A COMMENT
Advertisement