বর্ধমান মেডিক্যালে ‘We Want Justice’ স্লোগান, মুছে ফেলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোযাপাধ্যায় বর্ধমান হাসপাতাল পরিদর্শন করছিলেন। সেই সময় তাঁর চোখে পড়ে স্লোগান আঁকা দেওয়াল। তখনই তিনি কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে এই স্লোগান মুছে দিতে হবে। সাদা রং করে দিতে হবে স্লোগানের উপর।

Advertisement
বর্ধমান মেডিক্যালে ‘We Want Justice’ স্লোগান, মুছে ফেলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীরস্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
হাইলাইটস
  • শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী বর্ধমান হাসপাতাল পরিদর্শন করছিলেন
  • সেই সময় তাঁর চোখে পড়ে স্লোগান আঁকা দেওয়াল
  • ২৪ ঘণ্টার মধ্যে এই স্লোগান মুছে দিতে হবে

বর্ধমান মেডিক্যাল কলেজের বিল্ডিংয়ের দেওয়ালে আরজি কর আন্দোলন নিয়ে একাধিক স্লোগান লেখা রয়েছে। ঘটনাচক্রে সেগুলি চোখে পড়ে যায় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। তখনই তিনি সেগুলি মোছার নির্দেশ দেন। 

যতদূর খবর, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী বর্ধমান হাসপাতাল পরিদর্শন করছিলেন। সেই সময় তাঁর চোখে পড়ে স্লোগান আঁকা দেওয়াল। তখনই তিনি কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে এই স্লোগান মুছে দিতে হবে। সাদা রং করে দিতে হবে স্লোগানের উপর।

আর স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে আসার পরই সরব হয়েছে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি। তাদের দাবি, স্বাস্থ্যমন্ত্রী ভয় পেয়েছেন। এই ধরনের আন্দোলন তাদের বিরুদ্ধেও গড়ে উঠতে পারে। তাই তিনি এই সব স্লোগান মুছে দেওয়ার কথা বলেন। 

কী বলছেন স্বাস্থ্যমন্ত্রী? 
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি হাসপাতালের দেওয়ালের গায়ে আরজি কর আন্দোলনের একাধিক স্লোগান দেখতে পান। তখন তিনি সেখানে উপস্থিত হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, 'কালকের মধ্যেই এটা পুরো পরিষ্কার করে দেবেন। মামাবাড়ি নাকি? কে করেছে এগুলো? কালকের মধ্যে সাদা রং করে দেবেন। নিজেদের কলেজ, নিজেরাই নষ্ট করছে। স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কেউ যদি থাকে, তো আনবেন।'

আর সেই ভিডিও সামনে আসার পরই বিতর্ক শুরু হয়ে যায়। তবে পরবর্তী সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তিনি অনুরোধ করেছে যাতে ৭ দিনের মধ্যে এই সব স্লোগান মুছে ফেলা হয়। পাশাপাশি তিনি দাবি করেন, পড়ুয়াদের জন্য আলাদা করে স্লোগান লেখার জায়গা করা হবে। সেখানে পড়ুয়ারা চাইলেই স্লোগান লিখতে পারবেন। কলেজের দেওয়ালের গায়ে লিখতে হবে না।

তবে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এসএফআই থেকে শুরু করে একাধিক ছাত্র সংগঠন তাঁর কথার নিন্দা জানিয়েছে। এমনকী গর্জে উঠেছেন সেই সময় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাদের দাবি, এই ধরনের কথা বলে আদতে আরজি কর আন্দোলনকেই ছোট করা হয়েছে।

Advertisement

মাথায় রাখতে হবে, আরজি কর নির্যাতিতার ঘটনায় তোলপাড় পড়ে যায় বাংলায়। আলোড়ন হয় গোটা ভারতে। সেই সময় 'উই ওয়ান্ট জাস্টিস'-এর মতো স্লোগান মুখে মুখে ঘুরতে থাকে। মেডিক্যাল কলেজের দেওয়ালগুলিতে লিখে দেওয়া হয় প্রতিবাদের ভাষা। আর বর্ধমান মেডিক্যাল কলেজে গিয়ে সেই স্লোগান মুছে দেওয়ার নিদান দিলেন স্বাস্থ্যমন্ত্রী। 

 

POST A COMMENT
Advertisement