Bengal Weekly Heavy Rain Alert: কালবৈশাখী-শিলাবৃষ্টি, নতুন সপ্তাহে বাংলাজুড়ে দুর্যোগ, কতদিন চলবে?

সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা বাড়তে বৃষ্টিও হয় শহরের নানা প্রান্তে। হাওয়া অফিস বলছে, নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি। বৃষ্টি চলবে উত্তরবঙ্গও। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
 কালবৈশাখী-শিলাবৃষ্টি, নতুন সপ্তাহে বাংলাজুড়ে দুর্যোগ, কতদিন চলবে? কোন জেলায় কী সতর্কতা?

সকাল থেকেই শহরের আকাশ ছিল মেঘলা। সঙ্গে ঝোড়ো হাওয়া। বেলা বাড়তে বৃষ্টিও হয় শহরের নানা প্রান্তে। হাওয়া অফিস বলছে, নিম্নচাপের জেরে আজ থেকে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি। বৃষ্টি চলবে উত্তরবঙ্গও। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিসের পূর্বাভাস
গত কয়েকদিনের তীব্র দাবদাহে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ একাধিক জেলা। রবিবার ভোরের আলো ফোটার আগেই আবহাওয়ার ভোলবদল লক্ষ্য করা গেছে। হাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যেটি উত্তরবঙ্গ, অসম ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যার প্রভাবে রবিবার থেকে রাজ্যে আরও একবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির স্পেল শুরু হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে মঙ্গল ও বুধবার। রবিবার দুপুরের পর ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের ভ্রুকুটিও রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। মঙ্গলে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

কমতে পারে পারদ
আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাবে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে স্বস্তির খবরের পাশাপাশি জারি করা হয়েছে বিশেষ সতর্কতাও।  রবিবার থেকে আগামী চার দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির জন্য 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে। বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 'কমলা সতর্কতা' জারি করেছে লালবাজার ও আবহাওয়া অফিস।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ, রবিবার সকাল থেকেই আবহাওয়া বদলে গিয়েছে উত্তরবঙ্গেরও। পাহাড়ি জেলাগুলিতে ঠান্ডার পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়-বৃষ্টি হবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কিছু এলাকায়। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে ভাসতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। আগামী চারদিনে ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস রয়েছে।

কলকাতাতেও বৃষ্টি
শহরবাসীকে স্বস্তি দিয়ে রবিবার ছুটির দুপুরে বৃষ্টি নেমেছে শহরে।  হাওয়া অফিস বলছে, আকাশের মুখ ভার থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। ঝড়-বৃষ্টিও চলবে সমান তালে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

POST A COMMENT
Advertisement