Howrah Bulldozer Action: হাওড়ায় দোতলা বাড়ির পারমিশনেও কেন ছ'তলা? গুঁড়িয়ে দিল বুলডোজার

হাওড়া পৌর কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি ভবনের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বহুতল ভবন বেআইনি বলে অভিযোগ ওঠে। সেখানে বুলডোজ়ার নিয়ে অভিযান চালানো হয়।

Advertisement
হাওড়ায় দোতলা বাড়ির পারমিশনেও কেন ছ'তলা? গুঁড়িয়ে দিল বুলডোজারভাঙা হল ৬ তলা বহুতল

গত শনিবার রাতে বুলডোজার নিয়ে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান চালায় রেল পুলিশ। এতদিন যারা স্টেশনের বাইরে রাস্তায়, ফুটপাথে ডালা সাজিয়ে বসতেন তুলে দেওয়া হয় তাঁদের। এই অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এরমাঝেই হাওড়াতে ফের একবার বুলডোজার অভিযান চালান হল। এবার অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিতে নামান হল বুলডোজার। ভেঙে দেওয়া হয়েছে একটি জি+৫ ভবন। 

রিপোর্ট অনুযায়ী, হাওড়া পৌর কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি ভবনের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়া পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে ওই বহুতল ভবন বেআইনি বলে অভিযোগ ওঠে। সোমবার সেখানে বুলডোজ়ার নিয়ে অভিযান চালানো হয়। অভিযোগ, সংশ্লিষ্ট ভবনের জন্য শুধুমাত্র জি প্লাস ওয়ান (G+1) অর্থাৎ ২টি তলা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমোদনকে উপেক্ষা করে সেখানে জি প্লাস ফাইভ (G+5) অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর-সহ মোট ৬ তলা বহুতল তৈরি করা হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে একটি জেসিবি মেশিন ব্যবহার করে অবৈধ অংশটি ভাঙার কাজ শুরু করা হয়। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। স্থানীয় সূত্র অনুযায়ী, এই অবৈধ নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে, কর্পোরেশন এবং প্রশাসনের একটি যৌথ দল তদন্ত করে নির্মাণটিকে অবৈধ বলে চিহ্নিত করে। তদন্ত রিপোর্টটর ভিত্তিতে অবৈধ অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে চলমান এই অভিযান রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসন জানিয়েছে যে, নিয়ম লঙ্ঘন করে করা কোনও নির্মাণই ছাড় পাবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

POST A COMMENT
Advertisement