HMC Election: কলকাতার পর হাওড়ার পুরভোটও আইনি জটে, মামলা ঠুকলেন সিপিএম নেতা

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এও জানিয়েছেন, বিজেপি লোকেদের কো-অর্ডিনেটর হিসেবে বসানো হবে।

Advertisement
কলকাতার পর হাওড়ার পুরভোটও আইনি জটে, মামলা ঠুকলেন সিপিএম নেতাআইনি জটে হাওড়ার পুরভোট।
হাইলাইটস
  • কলকাতার পর এবার হাওড়া নিয়ে মামলা হাইকোর্টে।
  • মামলা ঠুকলেন সিপিএম নেতা।

কলকাতার পরে এবার আইনি জটে হাওড়া পুরভোটও। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। শীঘ্রই মামলার শুনানি হওয়ার কথা। সেই ২০১৩ সালে শেষবার হাওড়া পুরসভায় ভোট হয়েছিল।  

বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সিপিএম নেতা তথা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। তাঁর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মানা হয়নি। হাওড়ায় আগে ৫০টি ওয়ার্ড ছিল। সেটা বাড়িয়ে করা হয়েছে ৬৮। ওয়ার্ড বাড়ানোর প্রক্রিয়ায় জনবিন্যাসকে গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচিত বোর্ড না থাকলে এভাবে ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় না। 

হাওড়া পুরসভায় নেই নির্বাচিত পুর বোর্ড। দায়িত্ব সামলাচ্ছেন প্রশাসক। কলকাতাতেও পুর কমিশনার প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কলকাতাতেও ওয়ার্ড পুনর্বিন্যাসের বিরোধিতা করে মামলা করে বিরোধীরা। ওই মামলার শুনানিতে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচিত বোর্ড ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব দিতে পারে। প্রশাসক কখনওই বোর্ডের সমতুল ক্ষমতার অধিকারী নন। প্রশাসকের প্রস্তাবিত ওয়ার্ড পুনর্বিন্যাস কলকাতা পুর আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। কলকাতার পুরভোটের উপরে জারি করা হয়েছে অন্তর্বর্তী স্থগিতাদেশ। 

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এও জানিয়েছেন, নভেম্বরের মধ্যে রায় না এলে প্রতিটি ওয়ার্ডে বিজেপি লোকেদের কো-অর্ডিনেটর হিসেবে বসানো হবে। এর মধ্যেই এবার হাওড়াতেও তৈরি হল আইনি জট।  
 

POST A COMMENT
Advertisement