মুর্শিদাবাদে ফের বিপুল পরিমাণ বোমা, বন্দুক উদ্ধার, পুলিশের হাতে গ্রেফতার ২

মুর্শিদাবাদের সুতি এলাকায় উদ্ধার বিপুল পরিমাণে বোমা ও বন্দুক, কার্তুজ। ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার ২ অভিযুক্ত।

Advertisement
মুর্শিদাবাদে ফের বিপুল পরিমাণ বোমা, বন্দুক উদ্ধার, পুলিশের হাতে গ্রেফতার ২মুর্শিদাবাদে ফের বিপুল পরিমাণ বোমা, বন্দুক উদ্ধার
হাইলাইটস
  • রাজ্যে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা যেন বন্ধই হচ্ছে না।
  • মাঝেমধ্যেই কোনও না কোনও জায়গা থেকে উঠে আসছে এমন খবর।
  • ইয়াজ হোসেন এবং হাসান মহালদার নামে দুই দুষ্কৃতীকে তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

রাজ্যে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনা যেন বন্ধই হচ্ছে না। মাঝেমধ্যেই কোনও না কোনও জায়গা থেকে উঠে আসছে এমন খবর। এবার মুর্শিদাবাদের সুতি এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, ম্যাগাজিন ও বোমা উদ্ধার করল পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সুতি থানার অরঙ্গাবাদ-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খানাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ বাহিনী। ইয়াজ হোসেন এবং হাসান মহালদার নামে দুই দুষ্কৃতীকে তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযানের শুরুতে প্রথমে হাসান মহালদারকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ইয়াজ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ১০টি তাজা কার্তুজ ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেন তদন্তকারীরা। পাশাপাশি ওই এলাকারই একটি দোকানের পিছন থেকে উদ্ধার করা হয় ২০টি তাজা বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি দ্রুত নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা এলাকায় নানা অসামাজিক কাজকর্ম ও দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড চালাতেই এই বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা মজুত করে রেখেছিল। উদ্ধার হওয়া ওইসব বেআইনি আগ্নেয়াস্ত্রের পেছনে কোনও বড়সড় অপরাধচক্র বা পাচারকারী দলের হাত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 

ধৃত ইয়াজ হোসেন ও হাসান মহালদারের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আইন-সহ সংশ্লিষ্ট একাধিক ধারায় মামলা রুজু করেছে সুতি থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে, তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। হামিম মণ্ডলকাণ্ডের মাঝেই মুর্শিদাবাদের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

-সব্যসাচী ব্যানার্জি

 

POST A COMMENT
Advertisement