Weekend Rain Alert: নিম্নচাপ তো সরেছে, পশ্চিমবঙ্গে বৃষ্টি কি কমবে? উইকএন্ডে ৫ জেলায় অ্যালার্ট

আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলা।

Advertisement
 নিম্নচাপ তো সরেছে, পশ্চিমবঙ্গে বৃষ্টি কি কমবে? উইকএন্ডে ৫ জেলায় অ্যালার্টসপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া?


গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে এখন ছত্তিশগড় অবস্থান করছে। তবে নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না কলকাতা ও দক্ষিণবঙ্গবাসীর। মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  কলকাতা ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির ইঙ্গিত রয়েছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে।  সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে ছত্তিশগড়ের মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ সরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে  না বাংলা। সক্রিয় বর্ষার প্রভাবে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী নিম্নচাপ দুর্বল হলেও মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। তার জেরেই রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। 

দক্ষিণবঙ্গে কতদিন চলবে বৃষ্টি?
দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে । যা ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।  উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখা এখনও সক্রিয় থাকায় আগামী দু’দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্তের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থতি
বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে । এদিন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ দুইই বাড়বে । সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে বাইরে বেরোলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মেঘলা আবহাওয়ার কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে এবং অস্বস্তি বজায় থাকবে। হাওয়া অফিস বলছে, কলকাতায় আগামী দু’দিন মূলত মেঘলা আকাশ থাকবে। 

POST A COMMENT
Advertisement