Kalita Maji: বাড়ি বাড়ি ঘর মোছা-বাসন মাজার কাজ করতেন, সেই কলিতা রাজ্যের মন্ত্রী হয়ে কী বললেন?

স্থানীয়দের বাড়ি বাড়ি মাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়ার কাজ করতেন। সেই কলিতা মাজি এবার রাজ্যের মন্ত্রী। শুভেন্দু অধিকারী ক্যাবিনেটে প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন। মন্ত্রিত্বের মতো গুরুদায়িত্ব কাঁধে, কী বললেন তিনি?

Advertisement
বাড়ি বাড়ি ঘর মোছা-বাসন মাজার কাজ করতেন, সেই কলিতা রাজ্যের মন্ত্রী হয়ে কী বললেন?কলিতা মাজি
হাইলাইটস
  • বাড়ি বাড়ি মাসন মাজা, কাপড় কাচার কাজ করতেন
  • প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন কলিতা মাজি
  • মন্ত্রী হয়ে কী বলছেন আউশগ্রামের একসময়ের পরিচারিকা?

কাল পর্যন্তও স্থানীয়দের বাড়ি বাড়ি মাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়ার কাজ করতেন। সেই কলিতা মাজি এবার রাজ্যের মন্ত্রী। শুভেন্দু অধিকারী ক্যাবিনেটে প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন আউশগ্রামের পরিচারিকা থেকে বিধায়িকা হয়ে ওঠা কলিতা। মন্ত্রিত্বের মতো গুরুদায়িত্ব কাঁধে, কী বললেন তিনি? 

সদ্য শপথগ্রহণ শেষ হয়েছে, লোকভবন তখনও লোকে-লোকারণ্য। ক্যামেরা দেখেই হেসে ফেললেন কলিতা মাজি। সদ্য মন্ত্রী হয়ে তাঁর অভিজ্ঞতাও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। কখনও মন্ত্রী হবেন, ভেবেছিলেন? কলিতা বলেন, 'বিধায়ক হব, সেটাই তো কখনও ভাবিনি।'

যদিও এখনও দফতর বন্টন হয়নি, তবে কলিতাকে প্রশ্ন করা হয়, মন্ত্রী হিসেবে কী কী দায়িত্ব পালন করবেন তিনি? কলিতা বলেন, 'আগে তো শুধু আউশগ্রামের বিধায়ক হয়েছিলাম। তবে এখন মন্ত্রী হলাম। এবার তো আর শুধু আউশগ্রামের কথা ভাবলে চলবে না, গোটা পশ্চিমবঙ্গের কথা ভাবতে হবে।'

পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঝপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাজি। তপশিলি জাতির এই মহিলা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতেন। মাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাঁট দেওয়ার বদলে এবার তাঁর কাঁধে আসতে চলেছে রাজ্যের কোনও এক দফতরের দায়িত্ব। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। আউশগ্রাম বিধানসভা তপসিলি জাতি সংরক্ষিত আসন। সেখান থেকে উঠে আসা কলিতা মন্ত্রী হয়ে আনন্দে আত্মহারা। 

একনজরে মন্ত্রীদের তালিকা

পূর্ণমন্ত্রীর নামের তালিকা

১. শুভেন্দু অধিকারী

২. অগ্নিমিত্রা পল

৩. দিলীপ ঘোষ

৪. অশোক কীর্তনিয়া

৫. নিশীথ প্রামাণিক

৬. ক্ষুদিরাম টুডু

৭. তাপস রায়

৮. দীপক বর্মন

৯. শঙ্কর ঘোষ

১০. মনোজকুমার ওরাওঁ

১১. অর্জুন সিং

১২. গৌরীশঙ্কর ঘোষ

১৩. জগন্নাথ চট্টোপাধ্যায়

১৪. স্বপন দাশগুপ্ত

১৫. কল্যাণ চক্রবর্তী

১৬. শারদ্বত মুখোপাধ্যায়

১৭. অরূপকুমার দাস

১৮. অজয়কুমার পোদ্দার

১৯. দুধকুমার মণ্ডল

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নামের তালিকা

Advertisement

১. মালতী রাভা রায়

২. ইন্দ্রনীল খাঁ

৩. রাজেশ মাহাতা

প্রতিমন্ত্রীর নামের তালিকা

১. জুয়েল মুর্মু

২. হরেকৃষ্ণ বেরা

৩. আনন্দময় বর্মন

৪. অশোক দিন্দা

৫. নাদিয়ার চাঁদ বাউরি

৬. বিশাল লামা

৭. শান্তনু প্রামাণিক

৮. মৌমিতা বিশ্বাস মিশ্র

৯. উদয় উমেশ রাই

১০. পূর্ণিমা চক্রবর্তী

১১. কৌশিক চৌধুরী

১২. ভাস্কর ভট্টাচার্য

১৩. দীবাকর ঘরামি

১৪. অমিয় কিস্কু

১৫. কলিতা মাজি

১৬. গার্গী দাস ঘোষ

১৭. বিরাজ বিশ্বাস

১৮. দীপঙ্কর জানা

১৯. সুমনা সরকার

 

POST A COMMENT
Advertisement