কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন কি পরিকল্পিত ঘটনা? আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না রেল কর্তৃপক্ষ

পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ  ট্রেনে আগুন কি তবে  পরিকল্পিত!  আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না একেবারেই পূর্ব রেল কর্তৃপক্ষ।

Advertisement
কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন কি পরিকল্পিত ঘটনা? আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না রেল কর্তৃপক্ষআশঙ্কা উড়িয়ে দিতে পারছে না রেল কর্তৃপক্ষ
হাইলাইটস
  • কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন কি তবে পরিকল্পিত!
  • আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না একেবারেই পূর্ব রেল কর্তৃপক্ষ।
  • সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া আজিমগঞ্জ  ট্রেনে আগুন কি তবে  পরিকল্পিত!  আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না একেবারেই পূর্ব রেল কর্তৃপক্ষ।  ডিআরএম ইস্টার্ন রেলওয়ে বিশাল কাপুর জানান শর্ট সার্কিট এর কারণে অগ্নিকাণ্ড নয় । তার কারণ গাড়ি দাঁড়িয়েছিল। সকালে  রান করার কথা ছিল। সমস্ত ব্রেক ডাউন ছিল। ইলেকট্রিসিটি বন্ধ ছিল। এখন ইন্টারনাল কারণে অগ্নিকাণ্ড না বাইরে থেকে অগ্নিসংযোগ করা হয়েছে? কেউ এর সঙ্গে যুক্ত কিনা সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । 

প্রাথমিক তদন্তে ট্রেনের ব্যাটারি সিস্টেম সম্পূর্ণ কার্যকর অবস্থায় ছিল বলে জানা গিয়েছে, ফলে ব্যাটারি ত্রুটির সম্ভাবনা খারিজ করা হয়েছে। তদন্তকারীরা দীর্ঘ সময় ধরে সিসিটিভি কন্ট্রোল রুমে বসে ফুটেজ পর্যবেক্ষণ করেন। যদিও ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন যাত্রী ওঠানামা করেছেন বলে ফুটেজে দেখা গিয়েছে, তবে কোনও সন্দেহজনক কার্যকলাপ ছিল কি না, তা নিশ্চিত হতে আরও বিশদ বিশ্লেষণ করা হবে।

ব্যাটারি ও বৈদ্যুতিক সংযোগ—উভয় তত্ত্বই আপাতত খারিজ হওয়ায় আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ইচ্ছাকৃত নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া না হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত ফরেনসিক ল্যাবের পূর্ণাঙ্গ রিপোর্টের উপরই নির্ভর করবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা।

এই ঘটনার পর রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাটোয়া–আজিমগঞ্জ রুটের যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা বজায় থাকছে।

কাটোয়ার ট্রেনে আগুন লাগার বিষয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায় কে অলিখিতভাবে দোষী করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখলাম কয়েক মাস ধরে বাংলাদেশে। সেই জামাতের বি টিম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রেল ভাবছে বাংলা মুর্শিদাবাদে বন্দে ভারত চালাবে কিনা। উত্তরপ্রদেশে বন্দে ভারত চলে বিহার, উড়িষ্যায় চলে তাহলে মুর্শিদাবাদ মালদহতে  চলবে না কেন? "

Advertisement

 

-সুজাতা মেহেরা

POST A COMMENT
Advertisement