ঠাকুর দেখতে বেরিয়ে সাবধান, দুর্গাপুজোয় বজ্রপাতের Alert কোন কোন দিনে? পড়ুন Weather Bulletin

১৩ অক্টোবরের শেষভাগ থেকে ১৪ অক্টোবরের প্রথমভাগের মধ্যে নিম্নচাপের প্রাথমিক মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমার সম্ভাবনা। জানালেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা।

Advertisement
ঠাকুর দেখতে বেরিয়ে সাবধান, দুর্গাপুজোয় বজ্রপাতের Alert কোন কোন দিনে? পড়ুন Weather Bulletinপুজোয় বজ্রপাতের সতর্কতা
হাইলাইটস
  • দুর্গাপুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
  • একইসঙ্গে বজ্রপাতের সতর্কতা।

পুজোয় বৃষ্টি হতে পারে বলে দাবি করেছে একাধিক সংবাদমাধ্যম। বঙ্গোপাসাগরে গভীর নিম্নচাপের কারণে এই বর্ষণ বলে পূর্বাভাস। সত্যিই কি বৃষ্টি হবে পুুজোয়? ঠাকুরদেখা হবে মাটি? নাকি এটা শুধুই ক্লিকবেট? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানিয়ে দিলেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা।

ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত বলছে, নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ১৪ অক্টোবর (চতুর্থী) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ১৫ থেকে ১৭ অক্টোবর মানে পঞ্চমী, ষষ্ঠী, প্রথম সপ্তমীতে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৮ এবং ১৯ অক্টোবর অর্থাৎ দ্বিতীয় সপ্তমী ও অষ্টমীতে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। নবমী থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। 

গভীর নিম্নচাপের সম্ভাবনা

আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা বললেন,'আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাওয়ার সম্ভাবনা।  নিম্নচাপ পূর্ব ভারতের উপর থেকে জলীয় বাষ্প টেনে নিতে পারে। তৈরি হতে পারে উত্তর-পশ্চিম ভারত থেকে উত্তুরে শীতল বাতাস প্রবেশের অনুকূল পরিস্থিতি। এর ফলে ১২ অক্টোবরের মধ্যে বিদায় নিতে পারে বর্ষা। তার জেরে দক্ষিণবঙ্গ-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় আকাশ পরিষ্কার। কমতে পারে রাতের তাপমাত্রা।

চতুর্থী থেকে পঞ্চমী

রবীন্দ্র গোয়েঙ্কার কথায়,'১৩ অক্টোবরের শেষভাগ থেকে ১৪ অক্টোবরের প্রথমভাগের মধ্যে নিম্নচাপের প্রাথমিক মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমার সম্ভাবনা। নিম্নচাপটি স্থলভাগের দিকে এগোতে শুরু করলে তার গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ৪৮ ঘণ্টা পরে সেটি বঙ্গোপসাগরে প্রবেশ করার পর বোঝা যাবে তার গতিপথ। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপ, এমনকি গভীরতর নিম্নচাপে পরিণত হতে যাবে। যা ঘূর্ণিঝড়ের আগের ধাপ'।

Advertisement

পঞ্চমী থেকে দ্বিতীয় সপ্তমী

এই পরিস্থিতিতে ১৪ থেকে ১৮ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা। ১৮ অক্টোবরের পর নিম্নচাপটি যদি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের মতো দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগিয়ে যায়, তাহলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মেঘ কেটে যেতে পারে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির স্বল্পস্থায়ী সম্ভাবনা থাকলেও আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে।

পঞ্চমী থেকে অষ্টমী বজ্রপাতের সতর্কতা

বজ্রপাতের সতর্কতাও দিয়েছেন রবীন্দ্র গোয়েঙ্কা। তাঁর পরামর্শ, কোথাও আচমকা বৃষ্টি শুরু হলে ১৫ থেকে ৪০ মিনিট অপেক্ষা করুন। কারণ ১৪ থেকে ১৯ অক্টোবরের মধ্যে বজ্রপাতের সতর্কতাও রয়েছে। তাই মেঘের গর্জন শুনলে নিরাপদ আশ্রয়ে চলে যান। খোলা জায়গায় বা গাছের নীচে দাঁড়িয়ে থাকবেন না।

POST A COMMENT
Advertisement