Heavy Rain West Bengal : তৈরি হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দাপট দেখাবে বৃষ্টি; ভারী বর্ষণ কোন কোন জেলায়?

রাজ্যের আকাশে ফের দুর্যোগ। ফের নিম্নচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। ভারী বর্ষণ হবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে।

Advertisement
তৈরি হল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে দাপট দেখাবে বৃষ্টি; ভারী বর্ষণ কোন কোন জেলায়? পশ্চিমবঙ্গে ফেরে বর্ষণের পূর্বাভাস
হাইলাইটস
  • পূর্ব মেদিনীপুর: ১১ সেপ্টেম্বর জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে
  • সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১২ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

রাজ্যের আকাশ থেকে দুর্যোগ কাটছে না। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়ে গেল। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। 

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ নিম্নচাপটি তৈরি হয়। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

পূর্ব মেদিনীপুর: ১১ সেপ্টেম্বর জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১২ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিম মেদিনীপুর: ১১ সেপ্টেম্বর এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। ১২ সেপ্টেম্বরও ভারী বৃষ্টি।

দক্ষিণ ২৪ পরগনা: ১১ সেপ্টেম্বর এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পরের দিনও বৃষ্টি হবে। 

উত্তর ২৪ পরগনা: হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১১ সেপ্টেম্বর এক বা দু’টি জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

হাওড়া: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও হতে পারে।

হুগলি: বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

কলকাতা: হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর ও সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়াও হতে পারে।

পূর্ব বর্ধমান: বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।

পশ্চিম বর্ধমান: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে।

বাঁকুড়া: ১২ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে।

পুরুলিয়া: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক-দু’জায়গায় বজ্রঝড় হতে পারে।

ঝাড়গ্রাম: ১২ সেপ্টেম্বর ভারী বৃষ্টির তালিকায় রয়েছে ঝাড়গ্রাম। তার আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হতে পারে।

বীরভূম: বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মুর্শিদাবাদ: হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।

নদিয়া: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

১২ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা

১১ সেপ্টেম্বরের পরও বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটছে না। ১২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

১৩ সেপ্টেম্বরও দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক বা দু’টি জায়গায় ঝোড়ো হাওয়া হতে পারে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু জায়গায় বৃষ্টি চলবে। এরপর ১৪ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে কয়েকটি জায়গায় সীমাবদ্ধ হতে পারে।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি, নজরে তিন জেলা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। আগামী ১১ সেপ্টেম্বর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জলপাইগুড়ি: ১১ সেপ্টেম্বর এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রঝড় এবং ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুরদুয়ার: ১২ সেপ্টেম্বর এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ১৩ ও ১৪ সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কোচবিহার: ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। ১৪ সেপ্টেম্বর এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং: হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়াও হতে পারে।

কালিম্পং: ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রঝড় এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টি এবং বজ্রঝড়ের পরিস্থিতি বজায় থাকবে।

জলমগ্ন হতে পারে নিচু এলাকা

টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে খোলা মাঠে। কৃষিজমিতে দাঁড়িয়ে থাকা ফসল ও উদ্যানচাষেও ক্ষতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতরের পরামর্শ, ঝড় বা প্রবল বৃষ্টির সময় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। গাছের নীচে বা বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়ানো এড়াতে হবে। জল জমা জায়গায় অযথা না যাওয়াই ভাল।
 

POST A COMMENT
Advertisement