Nandigram By Election: নন্দীগ্রামে মমতার প্রার্থী হঠাত্‍ শুভেন্দুর কাছে, শেষ মুহূর্তে কী খেলা হতে চলেছে?

ইতিমধ্যেই প্রতীক নিয়ে যে অচলাবস্থা চলছিল, তা মিটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ও ফুটবল প্লেয়ারের প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে ঋতব্রত শিবিরের নাম হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, এদের প্রতীক হল খাম। 

Advertisement
নন্দীগ্রামে মমতার প্রার্থী হঠাত্‍ শুভেন্দুর কাছে, শেষ মুহূর্তে কী খেলা হতে চলেছে?শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাত্‍ মমতার প্রার্থী সঞ্চিতা দে প্রধানের
হাইলাইটস
  • শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাত্‍ মমতার প্রার্থীর
  • ফলতার মতোই কি নন্দীগ্রাম বিনা লড়াইয়ে জিতবে বিজেপি?
  • শেষ মুহূর্তে বড়সড় ধাক্কা খেতে পারেন মমতা

নন্দীগ্রামে হঠাত্‍ খেলা ঘুরে গেল নাকি! জোড়াফুল প্রতীক ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বারে প্রার্থীও হাতছাড়া হতে চলেছে? হঠাত্‍ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাত্‍ করলেন নন্দীগ্রামে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। 

শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাত্‍ মমতার প্রার্থীর

আজ অর্থাত্‍ শুক্রবার দুপুরে নবান্নের সেই ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। ১৯ সেপ্টেম্বর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। তার ঠিক আগের দিন শুভেন্দু অধিকারীর  সঙ্গে দেখা করতে দেখা গেল সঞ্চিতা দে প্রধানকে। তা হলে কি ফলতার মতো নন্দীগ্রামেও শেষ মুহূর্তে প্রার্থী পদ প্রত্যাহার করে নিতে পারেন মমতার ক্যান্ডিডেট? সঞ্চিতা দে প্রধানের দাবি, ভোটের আগে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ চাইতেই তিনি নবান্নে এসেছিলেন।

নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে সঞ্চিতা দে প্রধান
নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে সঞ্চিতা দে প্রধান

ফলতার মতোই কি নন্দীগ্রাম বিনা লড়াইয়ে জিতবে বিজেপি?

ফলতায় ঠিক শেষ মুহূর্তেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলতা নির্বাচন জিতে যায় বিজেপি। বস্তুত, ফলতার মতোই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের একই অবস্থা হতে পারে, bangla.aajtak.in-এই প্রথম প্রকাশিত হয়েছিল। সেই খবর পড়তে এখানে ক্লিক করুন। 

ইতিমধ্যেই প্রতীক নিয়ে যে অচলাবস্থা চলছিল, তা মিটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম ও ফুটবল প্লেয়ারের প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে ঋতব্রত শিবিরের নাম হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস, এদের প্রতীক হল খাম। 

শেষ মুহূর্তে বড়সড় ধাক্কা খেতে পারেন মমতা

অতএব নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে এই দুই প্রতীক ও নাম নিয়ে লড়াই করতে পারবে দুই শিবির। কিন্তু শেষ মুহূর্তে বড়সড় ধাক্কা খেতে পারেন মমতা। কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে সঞ্চিতা দে প্রধানের হঠাত্‍ সাক্ষাত্‍ নানা জল্পনা তৈরি করছে। কোনও ভাবে যদি সঞ্চিতা দে প্রধান মনোনয়ন প্রত্যাহার করে নেন, তাহলে শেষ মুহূর্তে ফের প্রার্থী বাছাই করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে সেটি বড় ধাক্কা হবে মমতার কাছে। এমনিতেই নতুন লোগো চেনাতে হবে ভোটারদের। তারপর প্রার্থীও যদি নতুন করে দিতে হয়, তা হলে তা বেশ চাপেরই।

Advertisement

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ৬ অক্টোবর। রেজাল্ট প্রকাশিত হবে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ সেপ্টেম্বর। এখন নন্দীগ্রাম ও রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন কিনা, তাও ঠিক নেই। 

POST A COMMENT
Advertisement