হাওড়া-শিয়ালদাসপ্তাহান্তে ফের বহু ট্রেন বাতিল থাকছে শিয়ালদা লাইনে। জানা যাচ্ছে, দমদমে সিগন্যালিং ও সেফটি সিস্টেমের কাজ হবে। তার জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। তার জেরে শনিবার ও রবিবার বাতিল করা হয়েছে ট্রেনগুলি। মূলত, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ এবং শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। এছাড়াও কিছু ট্রেনের ট্র্যাফিক নিয়ন্ত্রণও করা হবে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
শনিবার রাতে বাতিল থাকবে শিয়ালদা-ডানকুনি (৩২২৪৯ আপ/৩২২৫২ ডাউন), শিয়ালদা-রানাঘাট (৬৩১১১ আপ), শিয়ালদা-নৈহাটি (৩১৪৪৭ আপ/৩১৪৫০ ডাউন), শিয়ালদা-বনগাঁ জংশন (৩৩৮৫৯ আপ/৩৩৮৬০ ডাউন) এবং শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮৪৪ ডাউন)। রবিবার সকালে বাতিল করা হয়েছে, শিয়ালদা-ডানকুনি (৩২২১১ আপ/৩২২১২ ডাউন), শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮১১ আপ) এবং শিয়ালদা-বনগাঁ জংশন (৩৩ত৮১১ আপ) লোকাল।
কোন কোন ট্রেনের রুট নিয়ন্ত্রণ?
শনিবার লালগোলা-শিয়ালদা MEMU (৬৩১০৬ ডাউন) শিয়ালদা পর্যন্ত না গিয়ে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে। একইসঙ্গে শনিবারের শান্তিপুর-শিয়ালদা লোকাল ব্যারাকপুর পর্যন্ত। রবিবার শিয়ালদা-শান্তিপুর লোকাল (৩১৫১১ আপ) শিয়ালদা বদলে ব্যারাকপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শনিবারের বনগাঁ-শিয়ালদা লোকাল (৩৩৮৫৮ ডাউন) দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে। একইভাবে শিয়ালদা-বনগাঁ লোকাল (৩৩৮৬৩ আপ) শিয়ালদার পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে।
শনি ও রবিবার কখন ট্রেনগুলি বাতিল থাকবে?
মোট ২৭০ মিনিট বন্ধ থাকবে ট্রেন চলাচল। শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল রবিবার ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত।