Sumana Mahapatra Resign: স্বামী সৌমেনের পর এবার সুমনা, পাঁশকুড়ার সভানেত্রী পদ থেকে ইস্তফা নিয়ে গুঞ্জন

পদত্যাগ করার পর সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “পদ ছাড়ছি। কিন্তু দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব।” রাজ্য মন্ত্রিসভা, দলীয় পদ-সহ সমস্ত ধরণের পদ থেকে সুমনার স্বামী  প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক  সৌমেন মহাপাত্রকে আগেই সরিয়ে দেয় তৃণমূল। এবার তিনিও দলের নেতৃত্বের জায়গা থেকে সরে এলেন।

Advertisement
স্বামী সৌমেনের পর এবার সুমনা, পাঁশকুড়ার সভানেত্রী পদ থেকে ইস্তফা নিয়ে গুঞ্জনস্বামী সৌমেনের পর এবার সুমনা, পাঁশকুড়ার সভানেত্রী পদথেকে ইস্তফা নিয়ে গুঞ্জন

Sumana Mahapatra Resign: দলীয় পদ থেকে ইস্তফা দিলেন মেদিনীপুরের পাঁশকুড়া শহর তৃণমূলের সভানেত্রী সুমনা মহাপাত্র। তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণেই পদত্যাগ বলে জানান সুমনা। তবে দল ছাড়বেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

পদত্যাগ করার পর সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “পদ ছাড়ছি। কিন্তু দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব।” রাজ্য মন্ত্রিসভা, দলীয় পদ-সহ সমস্ত ধরণের পদ থেকে সুমনার স্বামী  প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক  সৌমেন মহাপাত্রকে আগেই সরিয়ে দেয় তৃণমূল। এবার তিনিও দলের নেতৃত্বের জায়গা থেকে সরে এলেন।

আগে একাধিক বিষয়ে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন সুমনা ও সৌমেন। গত আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম জড়িয়ে দেয় তা নিয়ে দলের বিরুদ্ধে মুখ খুলেন সুমনা এবং সৌমেন  আর তারপরই সুমনার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং সহ তৃণমূলের সভানেত্রীও ছিলেন। তার এই পদত্যাগকে ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে তাঁর সিদ্ধান্তকে শুভবুদ্ধির উদয় বলে কটাক্ষ করেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত।

আরজিকর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ছেলের নাম জড়িয়ে গুজব ছড়ানো নিয়ে দলের বিরুদ্ধে মুখও খুলেছিলেন সুমনা এবং সৌমেন। এসবের মধ্যেই সুমনার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে শোরগোল। তিনি মেয়াদ শেষ হওয়া পাঁশকুড়া পুরসভার সদ্য প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের টাউন ব্লক সভানেত্রী পদে ছিলেন।

 

POST A COMMENT
Advertisement