বাংলায় ভিনরাজ্যের শ্রমিককে বেঁধে গণপিটুনিচোর সন্দেহে ভিন রাজ্যের এক যুবককে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দিল জনতা। ঘটনায় মৃত্যু হয়েছে ঐ যুবকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সানকিজাহান এলাকায়। ঘটনার তদন্তে নেমে কুলতলি থানার পুলিশ ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দুই নাবালকও রয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, কেরলম থেকে ওই ব্যক্তি আদতে পরিযায়ী শ্রমিক। তিনি কুলতলির সানকিজাহান এলাকায় পরিচিত এক ব্যাক্তির বাড়িতে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে ওই ব্যক্তি স্থানীয় একটি বাজারে যান, এলাকার রাস্তাঘাট অচেনা থাকায় ভুল করে অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন কেরালার ওই ব্যাক্তি। কেরালার বাসিন্দা হওয়ায় তিনি বাংলা জানতেন না।
এদিকে অপরিচিত ওই ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে গ্রামবাসীদের মনে সন্দেহ জাগে, ভাষা না বুঝতে পারার কারণে ওই ভিন রাজের ব্যক্তি নিজের পরিচয় বা উদ্দেশ্য পরিষ্কার করে বলতে পারেননি। তখন সন্দেহভাজন ভাবে ওই ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে শুরু হয় অনামবিক অত্যাচার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলী থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় পুলিশ ঐ ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
ইতিমধ্যে দড়ি বেঁধে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার তদন্তে নেমে কুলতলি থানার পুলিশ শনিবার রাতে মোট সাতজনকে আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।