Rekha Patra Hospitalised: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখা পাত্র, রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে,কী হল BJP MLA-র?

গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র। সঙ্কটজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন হিঙ্গলগঞ্জের বিধায়িকা। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। সূত্রের খবর, শরীরে বিষক্রিয়া রয়েছে তাঁর।

Advertisement
সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখা পাত্র, রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে,কী হল BJP MLA-র?গুরুতর অসুস্থ বিজেপির রেখা পাত্র

গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র।  সঙ্কটজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন  হিঙ্গলগঞ্জের বিধায়িকা। ভেন্টিলেশনে রয়েছেন তিনি। সূত্রের খবর, শরীরে বিষক্রিয়া রয়েছে তাঁর। 

শনিবার রাতেই  অসুস্থ
সূত্রের খবর, শনিবার রাত ৯টা নাগাদ রেখা পাত্র তাঁর হিঙ্গলগঞ্জের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে স্থানান্তরিত করা হয় বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে সিসিইউ-তে ভর্তি করানো হয় রেখাকে। কিন্তু চার ঘণ্টা কেটে গেলেও তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ভেন্টিলেশনে  রেখা
রেখা পাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাত সাড়ে তিনটে নাগাদ রেখাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় তিনি অচ‍ৈতন্য ছিলেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। বর্তমানে শহরের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র। চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউয়ের ১০ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

 কেন হঠাৎ অসুস্থ রেখা?
রেখা পাত্রের অসুস্থতার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব থাকার কথা বলা হয়েছে। তবে ঠিক কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা বিজেপির তরফে বিষক্রিয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে অসুস্থতার প্রকৃত কারণ জানতে চিকিৎসকদের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষা রয়েছে।  প্রাথমিকভাবে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে বলে খবর। তবে এ বিষয়ে এখনও হাসপাতাল বা পরিবার কিছু জানায়নি।

রবিবার সকালে রেখা পাত্রের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন বিজেপি বিধায়ক। হিঙ্গলগঞ্জের বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুগামী ও রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement

POST A COMMENT
Advertisement