Bengal Flash Flood Alert: বিপদ এখনও যায়নি, বাংলায় মাঝারি হড়পা বানের অ্যালার্ট দিল IMD

ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে বিদায়ের পথে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। পঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতের উপর দিয়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement
বিপদ এখনও যায়নি, বাংলায় মাঝারি হড়পা বানের অ্যালার্ট দিল IMDমাঝার হড়পা বানের শঙ্কা।
হাইলাইটস
  • বেশ কিছু এলাকায় মাঝারি মাত্রার হড়পা বানের আশঙ্কা রয়েছে।
  • পূর্বাভাস দিল মৌসম ভবন।

শনিবার সকাল পর্যন্ত বাংলার কয়েকটি জায়গায় মাঝারি হড়পা বানের পূর্বাভাস দিল মৌসম ভবন। বাংলা ছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারেও রয়েছে একই সতর্কতা। অর্থাৎ শনিবারেও পরিস্থিতি অনেকটাই একই থাকতে পারে। ধীরে ধীরে বর্ষা বিদায়ের পথে এগোলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখনই বৃষ্টিকে বিদায় নিতে দিচ্ছে না।

দেশের মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বাংলার কয়েকটি এলাকায় মাঝারি মাত্রার হড়পা বানের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আশার কথা, ধীরে ধীরে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ। তবে শনিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। 

মৌসম ভবন জানিয়েছে, বুধবার গভীর রাতে রাত ১১টা থেকে রাত ১টার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপটি। তার প্রভাব পড়েছে কলকাতাতেও। ভারী বৃষ্টি হয়েছে উপকূলের জেলায়। তবে শুক্রবারের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর কোনও সতর্কতা নেই। শনিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এখনই আবহাওয়ার উন্নতি হচ্ছে না। সোমবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। 

দেশের একাধিক রাজ্যে বৃষ্টি

শনিবার দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। এই বৃষ্টির নেপথ্যে রয়েছে দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিসগঢ়ের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপ। শুক্রবার সকাল পর্যন্ত সেটি রায়পুরের কাছে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছিল সেটি। শুক্রবার রাত পর্যন্ত নিম্নচাপটি একই পথে এবং প্রায় একই শক্তি নিয়ে এগোবে। তার পর শনিবার সন্ধ্যার মধ্যে তা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে শনিবারের বেশিরভাগ সময়ই বৃষ্টির পূর্বাভাস। এর পাশাপাশি সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই দেশের পাহাড়ি এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় লাল সতর্কতা জারি। 

উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্ন ভাবে কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে। ছত্তিসগঢ়, পূর্ব উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপ-হিমালয় সংলগ্ন এলাকা ও সিকিমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি।

Advertisement

ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন। পঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাতের উপর দিয়ে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
 

POST A COMMENT
Advertisement