Monsoon Heay Rain: 25 সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন জেলায় ভারী বৃষ্টি? ডেট ধরে লিস্ট

উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল। সেটি ধীরে ধীরে শক্তি বাড়াবে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
25 সেপ্টেম্বর পর্যন্ত কোন কোন জেলায় ভারী বৃষ্টি? ডেট ধরে লিস্টপশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস।
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা।
  • তার জেরে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।

বঙ্গোপসাগরে নিম্নচাপ। তার জেরে সেপ্টেম্বরের শেষে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ। তারিখ অনুযায়ী জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট।  

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে তৈরি হবে নিম্নচাপ অঞ্চল। সেটি ধীরে ধীরে শক্তি বাড়াবে। ২১ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। ২২ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বর সকালে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই নিম্নচাপ। তার জেরে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

২০-২১ সেপ্টেম্বর

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২২ সেপ্টেম্বর

দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।  

২৩ সেপ্টেম্বর

দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।  দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।

২৪ সেপ্টেম্বর

দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisement

২৫ সেপ্টেম্বর

দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হতে পারে।
 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

২০-২১ সেপ্টেম্বর

উত্তরবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২২ সেপ্টেম্বর

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

২৩ সেপ্টেম্বর

উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ হতে পারে।

২৪-২৫ সেপ্টেম্বর

উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি ও দার্জিলিঙে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

২৫-২৬ সেপ্টেম্বর

উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল বরাবর ও সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

POST A COMMENT
Advertisement