Monsoon Withdrawal Rain: বিদায়ের আগে বৃষ্টি দিয়ে যাবে বর্ষা, কবে থেকে নামছে রাতের পারদ?

বিভিন্ন রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে দেশের উত্তর ও পশ্চিমের বেশ কিছু এলাকায় এখনও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি।

Advertisement
বিদায়ের আগে বৃষ্টি দিয়ে যাবে বর্ষা, কবে থেকে নামছে রাতের পারদ?বর্ষার বিদায় কবে
হাইলাইটস
  • দেশের অধিকাংশ অংশ থেকে বর্ষার বিদায়।
  • বাংলা নিয়ে এখনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।

ধীরে ধীরে দেশের বিভিন্ন রাজ্য থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দেশের বিভিন্ন অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারতের বাকি অংশ, গোটা গুজরাত ও মধ্যপ্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ড, ছত্তিসগঢ় ও মহারাষ্ট্রের একাংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় এখনই বলা সম্ভব নয়। তবে আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানালেন, দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নিতে পারে ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে। তবে যাওয়ার আগে শেষবারের মতো বৃষ্টি দিয়ে যাবে বর্ষা। 

রবীন্দ্র গোয়েঙ্কার পূর্বাভাস, কলকাতা-সহ দার্জিলিং, উত্তর দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি বাদে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তাহের শুরুতে হালকা মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে সপ্তাহান্ত পর্যন্ত কয়েক দফায় বজ্রবিদ্যুৎসহ স্বল্পস্থায়ী, তবে তীব্র বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দেখা যেতে পারে ঝোড়ো হাওয়ার দাপটও।

তাপমাত্রা কি কমতে শুরু করবে? আবহবিদ জানালেন,'সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বিচ্ছিন্নভাবে অল্প সময়ের জন্য বৃষ্টির পর্ব চলবে। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। সপ্তাহের মাঝামাঝি থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ, দুই তাপমাত্রাই কিছুটা কমতে পারে। দিনের বেলায় আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। সন্ধ্যার দিকে অবশ্য কিছুটা স্বস্তি মিলবে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ৮ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিদায় নিতে পারে উত্তরবঙ্গ থেকে। আর দক্ষিণবঙ্গে সেটা ১০ থেকে ১৩ অক্টোবর। দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হতে পারে উত্তরেও। প্তাহের মাঝামাঝি পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, উত্তর দিনাজপুর, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আংশিক থেকে পুরোপুরি মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। 

TAGS:
POST A COMMENT
Advertisement