Post Poll Violence: শিবপুর বিস্ফোরণকাণ্ডে ক্রাইম বাঞ্চের জালে ৩ মাস্টারমাইন্ড, মুম্বই থেকে গ্রেফতার

শিবপুরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মুম্বই থেকে ৩ মূল অভিযুক্তকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ। এর আগে মুর্শিদাবাদের বিস্ফোরণের অভিযুক্তরাও পালিয়েছিল মুম্বইয়ে। নিছকই কাকতালীয় না অপরাধীদের মিলছে কোনও মদত?

Advertisement
শিবপুর বিস্ফোরণকাণ্ডে ক্রাইম বাঞ্চের জালে ৩ মাস্টারমাইন্ড, মুম্বই থেকে গ্রেফতারমুম্বই থেকে জালে ৩
হাইলাইটস
  • শিবপুরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় জালে ৩
  • ৩ মূল অভিযুক্ত মুম্বই থেকে গ্রেফতার
  • অপরাধীদের মিলছে কোনও মদত?

ভোট পরবর্তী হিংসার ঘটনায় শিবপুরে গুলি চালানো ও বোমা বিস্ফোরণ মামলার মূল ৩ অভিযুক্তকে মুম্বই থেকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। এই হামলার ঘটনাটি ঘটে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ঠিক দু’দিন পর।

হাওড়ার শিবপুর এলাকায় ৭ মে গুলি চালানো ও বোমা বিস্ফোরণের ঘটনায়
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ইউনিট ৩ জনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক এই অভিযুক্তরা মুম্বইয়ের দেওনার এলাকায় ঘাপটি মেরে লুকিয়ে ছিল।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুম্বই পুলিশ অভিযান চালিয়ে এই ৩ অভিযুক্তকে জালে নেয়। ধৃতরা হল, শামিম আহমেদ ওরফে আব্দুল রশিদ (৪০), জামিল আখতার আলি (৪৩) এবং 
আফতাব আনোয়ার ওরফে খুশিদ আনোয়ার (৪৪)। 

জানা গিয়েছে, ৩ অভিযুক্তই পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা শিবপুর থানায় দায়ের হওয়া আরও ৫টি অপরাধমূলক মামলার সঙ্গেও জড়িত।

উল্লেখ্য, মুর্শিদাবাদেও বোমা হামলার ঘটনা ঘটেছিল। সেই মামলার অভিযুক্তকেও মুম্বইয়ের বোরিভালি থেকে গ্রেফতার করা হয়েছিল। বাংলার নানা অপরাধের সঙ্গে জড়িত অভিযুক্তদের মুম্বইয়ে কারা সাহায্য করছে, তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। সাহায্য নেওয়া হচ্ছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। 

 

POST A COMMENT
Advertisement