Pralay Pal: 'খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে...' BJP-র প্রলয় পালের পোস্টে ফের জল্পনা, আগে চেয়েছিলেন দলের মধ্যেই SIR

Pralay Pal Nandigram: ফেসবুক পোস্ট নিয়ে ফের চর্চায় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল। একটি পোস্ট করে জল্পনা উসকে দিলেন বিজেপি নেতা।

Advertisement
'খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে...' BJP-র প্রলয় পালের পোস্টে ফের জল্পনা, আগে চেয়েছিলেন দলের মধ্যেই SIRBJP-র প্রলয় পালের পোস্টে ফের জল্পনা, আগে চেয়েছিলেন দলের মধ্যেই SIR
হাইলাইটস
  • ফেসবুক পোস্ট ঘিরে চর্চায় নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল।
  • 'SIR' পোস্ট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল।
  • ফের একটি পোস্ট করে জল্পনা উসকে দিলেন বিজেপি নেতা।

ফের একবার ফেসবুক পোস্ট ঘিরে চর্চায়  নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল। আগে তাঁর 'SIR' পোস্ট সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছিল। এবার ফের একটি পোস্ট করে জল্পনা উসকে দিলেন বিজেপি নেতা।

রবিবার ফেসবুক পোস্টে প্রলয় লেখেন, "প্রতিবাদ করতে ভয় পাও? আমি তো পাইনা। কারণ, খুব বেশি ক্ষতি হলে মৃত্যু হবে, যাকে আমি ভয় পাইনা।" এরপরেই একাধিক প্রশ্ন উঠতে থাকে, ঠিক কোন ধরনের প্রতিবাদ করার কথা বলছেন প্রলয় পাল? তাতে মৃত্যুর কথাই বা আসছে কীভাবে? তবে কি আগের পোষ্টের পর তাঁকে কোনোভাবে ভয় দেখানো বা হুমকি দেওয়া হয়েছে? তিনি কি প্রাণনাশের আশঙ্কা করছেন? 

আগের পোস্টে কী বলেছিলেন প্রলয় পাল?

দিন চারেক আগে নিজের ফেসবুক পোস্টে প্রলয় পাল লিখেছিলেন, 'চোরেরা কনভার্ট হচ্ছে -জয়বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই।' স্পষ্টতই ৪ মে'র পরেই বিজেপি হওয়া নেতাদের কটাক্ষ করেন প্রলয় পাল। পরে তিনি স্পষ্ট করে বলেন, "দলে অবাঞ্ছিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে। তাই SIR প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার নীচু স্তরের কর্মীরা, যারা নিজেরা খেটে দলটাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে, তারাও মনে করে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি।"

প্রসঙ্গত, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে জোর বিতর্ক চলছেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাসফুল শিবির ভেঙে কখনও পদ্ম শিবিরে আবার কখনও NCPI-তে যোগদানের ঘটনা দেখছে সাধারণ মানুষ। যদিও দলের তৃণমূলীকরণ মানতে নারাজ বিজেপির শীর্ষ নেতৃত্ব। শমীক ভট্টাচার্য বারবারই দাবি করছেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না।

 

POST A COMMENT
Advertisement